Karamatul Aulia
/ ১৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কারামাতৃল আউলিয়া পদ্মরাগমণির দাম হলো এক হাজার দিনার! বালক ফিরে এসে সবকিছু বললো। হযরত যুননুন রাহিমাহুল্লাহ এবার বললেন সবগুলো গুড়ো করে দাও। বালক তা- ই করে ফিরে আসলো। তিনি বললেন, “এবার সবগুলো গুড়ো নদীতে ফেলে এসো।” বালক ফিরে আসার পর হযরত যুননুন বললেন, “প্রিয় বস! এ দরবেশগণ আসলে খাবার না খেয়ে ভুখা হয় নি। বাস্তবে এটা তাদের স্বাধীন সিদ্ধান্ত।” বালক তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করলো। তার মনে ভাবান্তর হলো। তাওবাহ করে সুলুকের রাস্তায় পাড়ি জমালো। দুনিয়ার আকর্ষণ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গেলো।৪ ২. চলন্ত খাট: এক চোখ নষ্ট আৰু জাফর বর্ণনা করেন, একদিন আমি ও তাঁর একদল মুরিদ হযরতের (যুননুন মিসরী) সুহবতে ছিলাম। মুরিদগণ বস্তুসামগ্রীর চলন্ত হওয়ার কারামত সম্পর্কে আলোচনা করছিলেন। কক্ষের ভেতর একখানা খাট ছিলো যার ওপর কেউ বসা ছিলেন না। হযরত যুননুন মিশরী রাহিমাহুল্লাহ বললেন, “একটি উদাহরণ দেখা যাক কীভাবে ওলিদের নির্দেশে স্থির বস্তু চলতে পারে। যদি এ খাটকে বলি, কক্ষের চতুর্দিকে ঘুরে আসো!” কথা শেষ হতেই উক্ত খাটখানা নিজে নিজেই ঘুরতে শুরু করলো। চক্কর দিয়ে যখন এটি তার স্বস্থানে ফিরে আসলো তখন উপস্থিত এক যুবক চিৎকার দিয়ে কেঁদে ওঠলো ও মুহূর্তের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো! সবাই মিলে তাকে এ খাটেই গোসল দিয়ে কাফন-দাফন করলাম।৯৮ ৩. মাটির টুকরো পরিণত হলো মূল্যবান পান্নায়: একদিন একব্যক্তি হযরত যুননুন মিসরী রাহিমাহুল্লাহর দরবারে এসে আরজ করলো, হে মহাত্সন! আমি অত্যন্ত খণী। পরিশোধ করার কোনো ক্ষমতা আমার নেই। হযরত একখণ্ড মাটির টুকরো তার হাতে দিয়ে বললেন, এটি থলের ভেতর রাখো। বাজারে যেয়ে বের করে বিক্রি করে দিয়ো। যাও।” ৪৭ তাযকিরাতুল আউলিয়া, শায়খ ফরিদুদ্দিন আত্তার রাহিমাহুল্লাহ ** প্রাপ্ডক্ত। ৫৮

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।