কারামাতৃল আউলিয়া আওয়াজ শুনা গেলো, “হে বিশর! তুমি আমার নামকে সম্মান করেছো। আমি খুশি হয়ে তোমার মর্ধাদা বাড়িয়ে দিলাম। তুমি আমার নামকে আতর দ্বারা সুগন্ধিযুক্ত করেছো। এর বদলে আমি তোমার গুনাসমূহ মুছে দিয়ে তোমাকে পবিত্র করলাম ও আমার সুগদ্ধি দ্বারা তোমার অন্তরাত্মা ভরে দিলাম।” ২. মুত্যুর পরের অবস্থা: হযরত বিশর হাফী রাহিমানুল্লাহর মৃত্যুর পর এককব্যক্তি তাঁকে স্বপ্নে দেখলেন। জিজ্ঞেস করলেন, “আল্লাহ তা”আলা আপনার সাথে কিরূপ ব্যবহার করলেন?” তিনি জবাব দিলেন, প্রভু আমাকে প্রশ্ন করলেন, হে হাফী! জীবিত থাকতে তুমি কোন কারণে আমাকে এতো বেশি ভয় করতে? তুমি কী জানতে না, আমি কতো মেহেরবান ও ক্ষমাকারী? এখন তুমি সুপেয় পানীয় পান করো ও সুস্বাদু খাবার খাও- কারণ জীবিত থাকতে তুমি এতো বেশি উপবাস (নফল রোযা) করেছো।” হযরত যুননুন মিসরী রাহিমাহুল্লাহ মূ. ২৪৫ বা ২৪৬ হি.) ১. ওঁষধ থেকে মণি: একদা একদল দরবেশ কয়েকদিন একনাগাড়ে না খেয়ে থাকার পর বেশ দুর্বল হলেন। এক বালক এসে হযরত যুননুন মিসরী রাহিমাহুল্লাহকে বিষয়টি অবগত করলো। তিনি তাকে বললেন, “এই নাও ৩ দিনার। এগুলো দিয়ে ওষধের দোকান থেকে এই-এই ওঁষধ ক্রয় করে নিয়ে আসো।” বালক ওঁষধ নিয়ে ফিরে আসার পর হযরত যুননুন বললেন এগুলো গুড়া করো ও তৈল মিশিয়ে কয়েকটি বল বানাও। বালক তাই করলো। তিনি বললেন, এবার সূচ দ্বারা এগুলোর মধ্যে একটি করে ছিদ্র করো। বালক তা-ই করার পর তিনি বলগ্ুলো হাতে তুলে নিলেন। হাতের মুষ্ঠিতে সবগুলো বল ঘর্ষন করলেন। এরপর সবগুলোর উপর ফুৎকার দিলেন। আল্লাহর কী কুদরত! সবগুলো বল পদ্মরাগমণিতে রূপান্তরিত হয়ে গেলো। তিনি বালককে বললেন এগুলো নিয়ে বাজারে যাও। মানুষ কতটুকু পর্যন্ত দাম করে জেনে এসো- একটিও বিক্রি করবে না। বাজারে নিয়ে যাওয়ার পর প্রত্যেকটি ৫৭
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।