Karamatul Aulia
/ ১৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কারামাতৃল আউলিয়া উঠলাম, “লা-ইলাহা ইল্লাল্লাহ! কী বিরাট বিস্ময়!” এরপর তাঁকে জিজ্ঞেস করলাম, শিবলী ইন্তিকাল করেছেন?” তিনি জবাব দিলেন, “নির্বোধ কোথাকার! শিবলী রাহিমাহুল্লাহর আর কী কাজ থাকতে পারে আমার সাথে? তিনি কী গতকাল জুমুআ নামাযে যাওয়ার পূর্বে আমাকে বলেন নি, আগামীকাল আমার সাথে সাক্ষাৎ করবেন, কিছু কাজ আছে?” হযরত বিশর হাফী রাহিমাহুল্লাহ (মূ. ২২৬ হি.) ১. একটি উত্তম কাজেন বিনিময়: বিশর হাফী রাহিমাহুল্লাহ প্রাথমিক জীবনে একজন মদ্যপ ছিলেন। মদের বারে যেয়ে মদ পান করে মাতাল অবস্থায় পড়ে থাকতেন। একদা রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলেন নগ্নপায়ী (হাফী) বিশর। তিনি দেখতে পেলেন এক টুকরো কাগজ রাস্তার ওপর পড়ে আছে। এতে আরবিতে লিখা ছিলো “বিসমিল্লাহির রাহমানির রাহীম”। তিনি এটি আদবের সাথে তুলে নিয়ে চোখের মধ্যে ঘষলেন, চুমু খেলেন। কাগজ টুকরোয় আতর লাগিয়ে কক্ষের উচু একটি স্থানে রেখে দিলেন। সেদিন রাতেও বিশর হাফী মদের বারে যেয়ে মদ খেয়ে মাতাল হলেন। এদিকে সমসাময়িক মাশাইখ হযরত হাসান বসরী রাহিমাহুল্লাহ গায়েবি নির্দেশনা পেলেন: “যাও! বিশর হাফিকে মদের বার থেকে নিয়ে আসো!” এ নির্দেশ পেয়ে হাসান বসরী রাহিমাহুল্লাহ মদের বারে গেলেন। বারে উপস্থিত মদ্যপগণ মহান হাসান রাহিমাহুল্লাহকে দেখে অবাক হয়ে গেলো। ভাব বুঝে তিনি সবাইকে অবগত করলেন, “আমি এসেছি বিশরকে নিয়ে যেতে। তিনি কোথায়?” একজন বললো, “এ দেখুন, বিশর মদ পান করে মাতাল অবস্থায় পড়ে আছেন।” হাসান বসরী রাহিমাহুল্লাহ বিশরকে কোনোমতে বার থেকে বের করে নিয়ে আসলেন। বিশরের হুশ ফিরে আসার পর শায়খ হাসান বললেন, “আল্লাহ তাআলার নির্দেশে আমি তোমাকে মদের বার থেকে নিয়ে এসেছি।” এরপর এক গায়েবি ৫৬

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।