Karamatul Aulia
/ ১৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কারামাতৃল আউলিয়া তখনই এক আওয়াজ শ্রুতিগোচর হলো: “হে আবু বকর! আমাকে ভক্ষণ করো না। তোমার প্রতিজ্ঞা ভেঙ্গে যাবে। আমার গাছের মালিক একজন ইয়াহুদী!” ২. মজযুব বেশে হযরত শিবলী রাহিমাহুল্লাহ: একদিন তিনি সব স্থানে “আল্লাহ নাম লিখতে লাগলেন। হঠাৎ একটি গায়েবি আওয়াজ শুনলেন: “তুমি কতোক্ষণ নাম নিয়ে ব্যস্ত থাকবে? তুমি যদি সত্যিকার অন্বেষী হয়ে থাকো, তাহলে এ নামের মালিককে আপন করে নিতে অগ্রসর হও!” এ কথাগুলো তাঁকে গভীরভাবে ভাবান্বিত করে তুললো। প্রচণ্ড আঘাত হানলো তাঁর অন্তরাআয়। সান্তনা ও স্থিতি তাঁর মধ্য থেকে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেলো। তাঁর মধ্যে আল্লাহপ্রেমের ছোঁয়া এতোই গভীরভাবে প্রোথিত হয়ে গেলো যে, তিনি আধ্যাত্মিক সংক্ষোভে একেবারে কাঁপতে থাকেন। তাঁর তনু-মন-দেহ থেকে স্বাভাবিকতা বিলুপ্ত হয়ে গেলো। লেগে গেছে অন্তরে অসীমের প্রেমাগ্নি। রোমাঞ্চকর অনুভূতি হেতু তিনি প্রায় অজ্ঞান হয়ে ছুটে চললেন। নিজেকে শেষ করতে হবে! চিরতরে ধ্বংস করে দিতে হবে! অন্তর্জালা সইতে না পেরে ছুটে চললেন দজলা নদীর দিকে। লাফ মেরে পড়ে গেলেন নদীর পানিতে। কিন্তু বিধি বাম, নদীর পানিও তাঁকে গ্রহণ করলো না। একটি ঢেউ এসে তাঁকে তীরে তুলে দিলো। তিনি ছুটতে থাকেন। জুলন্ত অগ্নিতে নিজের দেহকে পুড়িয়ে ফেলতে নিমজ্জিত হলেন। কিন্তু হায়! অগ্নিও তাঁকে দগ্ধ করলো না। তিনি ছুটতে থাকেন, চলে গেলেন জঙ্গলে, যেখানে হিংস্র সিংহরা বাস করে। তিনি এদের সম্মুখে যেয়ে দাঁড়ালেন। ভাবলেন, এরা এখন আমাকে শেষ কবরে। কিন্তু একী! সকল সিংহ তাঁকে দেখে পালিয়ে গেলো! কোথায় যাবেন একটুকু সান্ত্বনা পেতে? ছুটে গেলেন এক পাহাড়ের পাদদেশে। দ্রুত আরোহণ করলেন একেবারে শৃঙ্গে। লাফ মেরে পড়ে গেলেন নিচের দিকে! কিন্তু কোথেকে প্রচণ্ড বাতাসের এক কুগ্তলী এসে তাঁকে আকাশে তুলে ভাসাতে থাকে। এরপর ধীর ধীরে জমিনে রেখে অদৃশ্য হয়ে যায়। তাঁর উদ্বিপ্নতা বেড়ে গেলো হাজার গুণ। চিৎকার দিলেন, “হে আবু বকর! তোমার প্রতি চরম ধিক্কার! তোমাকে না গ্রহণ করে পানি, অগ্নি, হিংস্র জন্ত কিংবা পাহাড়!” ৫৩

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।