কারামাতৃল আউলিয়া বলো, ইয়া জুনাইদ! ইয়া জুনাইদ!” লোকটি তাই করলেন। আশ্চর্য হয়ে লক্ষ করলেন, তিনি ভেসে ওঠেছেন ও পানির উপর দিয়ে পুনরায় হাঁটতে পারছেন। এরপর উভয়ে নিরাপদে নদীর ওপর পারে উপনীত হলেন। লোকটি হযরত জুনাইদ রাহিমাহুল্লাহকে ঘটনার রহস্য কী জানতে চাইলেন। জিজ্ঞেস করলেন, “হে শায়খ! আমি এর রহস্য বুঝতে পারলাম না। আপনি বললেন, ইয়া আল্লাহ! ইয়া আল্লাহ! এবং নিরাপদে নদী পার হলেন। আর আমি যখন তাঁর [সুবহানাহু তাআলা] নাম উচ্চারণ করলাম, তখন তলিয়ে যেতে থাকি নদীর পানিতে। এর কারণ কী?” হযরত জুনাইদ রাহিমাহুল্লাহ বললেন, “হে বোকা! তুমি এখনও জুনাইদকেই চিনতে পারো নি, অথচ স্বয়ং আল্লাহকে চেনার [মা"রিফাতুল্লাহর] স্বপ্ন দেখছো!”8 হযরত আবু বকর শিবলী রাহিমানুল্লাহ (মৃ. ৩৩৪ হি.) ১. ডুমুর ভক্ষণ না করার কারণ: হযরত শিবলী রাহিমাহুল্লাহ নিজেই বর্ণনা করেন, “আমি নিজে নিজে প্রতিজ্ঞা করলাম- কখনও কিছু ভক্ষণ করবো না, যদি না তা হালাল হয়। অর্থাৎ, হালাল হওয়ার ক্ষেত্রে নিশ্চিত না হয়ে খাবো না। এরপর একদিন একটি ডুমুর বৃক্ষের নিচে কিছুক্ষণের জন্য বিশ্রাম করি। আগ্রহ জন্মালো ডুমুর খাবো। গাছ থেকে একটি ডুমুর পেড়ে আনলাম। যে মুহূর্তে এটি মুখে দেবো ৪ এখানে ভুলবৃঝাবুঝির অবকাশ নেই। মাপরিফাতের উচ্চস্তরে আরোহণকৃত হযরত শায়খ জুনাইদ রাহিমাহুল্লাহ যখন ইসমে যাতের জিকির করছিলেন তখন তিনি সম্পূর্ণরূপে মুশাহাদার [আল্লাহ তা'আলার উপস্থিতির] স্তরে অধিষ্ঠিত ছিলেন। তাঁর এ জিকির ও অপর ব্যক্তির জিকিরের মধ্যে আধ্যাত্মিক দিক থেকে আকাশ-পাতাল পার্থক্য বিদ্যমান। বাস্তবে কারামতটি হযরত জুনাইদ রাহিমাহুল্লাহর মাধ্যমে প্রকাশ চ্ছিলো আর এর প্রভাব পড়ছিলো অনুসরণকারী ব্যক্তির ওপর হযরতের ওয়াসিলায়। তাই তাকে হইয়া জুনাইদ!? বলার অর্থ হচ্ছে, হে আল্লাহ তোমার ওলি জুনাইদের ওয়াসিলায় আমাকেও পায়ে হেটে নদী পার হওয়ার ক্ষমতা দান করুন। এরূপ করা মোটেই শিরকের অন্তর্ভূক্ত আমল নয়, যা মরদূদ শয়তান তাকে ওয়াসওয়াসার মাধ্যমে বুঝাতে চেয়েছিলো। -প্রন্থকার। ৫২
— পৃষ্ঠা ৫৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।