Karamatul Aulia
/ ১৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কারামাতৃল আউলিয়া সুতরাং আমিও যুদ্ধের জন্য প্রস্তুত হলাম। যে বীর যোদ্ধা আমার সাথীদেরকে শহীদ করেছিলো সে আমাকেও ডাক দিলো, “হে আবুল কাসিম! এ নবম রূহ বহনকারী খাটটি আমার জন্য! আপনি বাগদাদে ফিরে যান। ইসলামের খিদমত করতে থাকুন। তবে যাওয়ার পূর্বে আমাকে ইসলামে দীক্ষিত করুন!” তিনি আরো বলেন, “সুতরাং এ বীর যোদ্ধা আমার হাতে মুসলমান হয়ে গেলেন। তাঁর হাতের যে তরবারী দ্বারা আমার প্রিয় ৮ জন শাগরিদকে শহীদ করেছিলেন, সে-ই তরবারি দ্বারাই ৮ জন কাফিরকে হত্যা করলেন। এরপর তিনি নিজেই শহীদ গয়ে গেলেন। আমি দেখলাম, সত্যিই তাঁর রূহটি এ অপেক্ষারত রূহবাহী খাটে তুলে নেওয়া হলো। এরপর উধ্বাকাশের দিকে সবগুলো খাট এ নয়জন শহীদের লাশ নিয়ে আরোহণ করে অদৃশ্য হয়ে গেলো।” ৪. মারিফাতের স্তর: একদা হযরত জুনাইদ রাহিমাহুল্লাহ দজলা নদীর তীরে আসলেন। “ইয়া আল্লাহ!” বলে জিকির শুরু করলেন। এরপর তিনি পানির উপর দিয়ে হেটে নদী পার হয়ে গেলেন। নদী পার হওয়ার পূর্ব থেকে এক ব্যক্তি খেয়া নৌকার অপেক্ষায় ছিলেন। তিনি যখন দেখলেন শায়খ জুনাইদ ইয়া আল্লাহ! জিকির করে করে পায়ে হেটে নদী পার হয়ে যাচ্ছেন, তখন তিনিও অগ্রসর হলেন, বললেন, “ইয়া শায়খ! আমিও নদী পার হবো।” শায়খ জুনাইদ তাকে বললেন, “ইয়া জুনাইদ! ইয়া জুনাইদ! বলতে বলতে আমাকে অনুসরণ করো।” এ ব্যক্তি তা-ই করলেন ও পানির ওপর দিয়ে হাঁটতে থাকেন। নদীর মাঝখানে পৌঁছুনোর পর শয়তান এসে তাকে ওয়াসওয়াসা দিলো। বললো, “কে বড়ো, আল্লাহ না শায়খ জুনাইদ? শায়খ নিজেই বলছেন, ইয়া আল্লাহ! ইয়া আল্লাহ! কিন্তু তোমাকে নির্দেশ দিলেন ইয়া জুনাইদ! ইয়া জুনাইদ! বলতে। এটা তো শিরক! এটা বলা বন্ধ করো। বলো, ইয়া আল্লাহ! ইয়া আল্লাহ!” শয়তানের এ ওয়াসওয়াসায় তিনি বিভ্রান্ত হলেন। তাকে অনুসরণ করে বলতে লাগলেন, “ইয়া আল্লাহ! ইয়া আল্লাহ!” সাথে সাথে তিনি পানিতে নিমজ্জিত হলেন। চিৎকার দিলেন, “বাচাঁও! বাঁচাও!? ৫১

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।