Karamatul Aulia
/ ১৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কারামাতৃল আউলিয়া তাহাজ্জুদ শেষে গভীর মুরাকাবায় থাকাবস্থায় এক গায়েবি আওয়াজ শুনলেন, “জুনায়েদ চোখের ভেতর পানি দিয়েছে আমার সন্তুষ্টি অর্জনের নিয়তে। সে যদি একই নিয়তে দোযখের সকল [ঈমানদার ও পাপী] মানুষের মুক্তির জন্য আমার নিকট ভিক্ষা চাইতো, তাহলে আমি তা গ্রহণ করে নিতাম।” পরদিন ডাক্তার এসে দেখলেন হযরতের চোখ ভালো হয়ে গেছে। তিনি জিজ্ঞেস করলেন, “শায়খ! আপনি কী করেছেন গতরাতে?” হযরত জবাব দিলেন, “আমি নামাযের জন্য ওযু করেছি।” একথা শুনে খ্রিস্টান ডাক্তার “লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ” বলে সাথে সাথে মুসলমান হয়ে গেলেন। বললেন, “অবশ্যই, অবশ্যই এটা ছিলো সৃষ্টিকর্তার পক্ষ থেকে নিরাময় দান। কোনো মানুষের পক্ষ থেকে নয়। ইয়া শায়খী! বাস্তাবে আমার চোখ রোগাক্রান্ত ছিলো আপনার নয়। আপনি ছিলেন [আমার অন্তরচোখের] চিকিৎসক, আমি নয়।” ৩. জিহাদের ময়দানে কাফির বীর যোদ্ধার ইসলামগ্রহণ ও শাহাদাতবরণ: হযরত জুনাইদ রাহিমাহুল্লাহর ৮ জন বিশিষ্ট শাগরিদ ছিলেন যাঁরা তাঁর প্রতিটি নির্দেশ বিনাবাক্যে পালন করতেন। একদিন হযরত নির্দেশ দিলেন, “তোমাদেরকে আমার সঙ্গে জিহাদে অংশগ্রহণ করতে হবে।” তাঁরা সবাই প্রস্তুত হয়ে গেলেন। যুদ্ধের ময়দানে কাফিরদের সম্মুখে মুজাহিদ বাহিনী সারিবদ্ধভাবে তাদের মুকাবিলা করতে দাঁড়িয়ে গেলেন। একজন শত্রসেনা এগিয়ে এসে হাঁক ছাড়লো, “হে মুসলমানরা! কার সাহস আছে আমার সঙ্গে লড়বে?” হযরত জুনাইদ রাহিমাহুল্লাহর সঙ্গী ৮ জনের সকলেই একে একে এ কাফির সৈন্যের সঙ্গে লড়াই করতে করতে শহীদ হেয়ে গেলেন। হযরত জুনাইদ সঙ্গীদের শাহাদাতের এই ঘটনাপ্রবাহ নিজেই বর্ণনা করেছেন। তিনি বলেন, “এরা শহীদ হওয়ার সময় আমি উপরের দিকে তাকালাম। দেখলাম ৯টি রূহবাহী খাট আকাশে ঝুলন্ত আছে। আমার সাথীরা একে একে শহীদ হলেন। সাথে সাথে তাদের রূহকে একেকটি খাটে বহন করে নিয়ে যাওয়া হলো। খালি থাকলো একটি খাট। ভাবলাম, নিশ্চয় এটি আমার জন্য অপেক্ষা করছে। ৫০

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।