কারামাতৃল আউলিয়া “আহ!” বলে একটি শ্বাস তরুণীর দিকে ছুড়ে দিলেন। সাথে সাথে তরুণী মাটিতে লুটিয়ে পড়লো। ছটফট করতে করতে কিছুক্ষণ পরই সে মৃত্যুমুখে পতিত হলো। দাসীর সঙ্গী ভৃত্য খলিফার নিকট দ্রুত ফিরে এসে যা ঘটেছে তার বর্ণনা দিলো। মনে হলো খলিফার অন্তরে আগুন লেগেছে! তিনি কতো বড়ো পাপ করেছেন তা অনুধাবন করে বার বার তাওবাহ করতে লাগলেন। নিজে নিজেই বলতে থাকেন: “যে কেউ অপরের প্রতি আচরণ করে যা করা উচিৎ নয়, দর্শন করে যা সে দেখার কথা নয়।” আরো বললেন, “এরূপ মহাত্মন ব্যক্তিকে আমার নিকট ডেকে পাঠানো বে-আদবি হবে।” তিনি উঠে দাঁড়িয়ে ছুটে চললেন হযরত জুনাইদ বাগদাদী রাহিমাহুল্লাহর খানকার দিকে। খলিফা হযরত বাগদাদী রাহিমাহুল্লাহ দরবারে উপস্থিত হয়ে সালাম জানিয়ে বললেন, “ইয়া শায়খ! আপনার অন্তর এরূপ একটি সুন্দরী নারীকে ধ্বংস করে দিতে কীভাবে রাজী হলো?” হযরত জুনাইদ রাহিমাহুল্লাহ জবাব দিলেন, “হে আমীরুল মুর্খমনীন! নিন্দুকদের প্রতি আপনার দয়ার মাত্রা এতোই বেশি হয়ে গেলো যে, তাঁদের কিছু অভিযোগের বদলা হিসেবে আমার চল্লিশ বছরের সাধনাকে ধুলিস্মাৎ করতে উদ্যোত হলেন! কিন্তু এসব ব্যাপারে আমি কে বিচার করার? আপনিও যে মাথা নিন্মমুখী হয়ে পড়লো। বার বার ক্ষমা চেয়ে হযরতের নিকট থেকে বিদায় হয়ে গেলেন। ২. খস্টান ডাক্তার মুসলমান হওয়া: একদিন হযরত জুনাইদ রাহিমাহুল্লাহর চোখে ব্যথা পেলো। একজন ডাক্তার আসলেন। পরীক্ষা করে বললেন, “আপনার চোখের ব্যথা অব্যাহত থাকলে ভেতরে যাতে পানি ঢুকে না সে ব্যাপারে সতর্ক থাকবেন।” ডাক্তার চলে যাওয়ার পর হযরত জুনাইদ রাহিমাহুল্লাহ ইশার নামাযের জন্য ওযু সেরে নামায আদায় করে ঘুমিয়ে পড়লেন। ওযুর সময় চোখের ভেতর পানি ঢুকেছিল। কিন্তু জেগে ওঠার পর লক্ষ করলেন, চোখের ব্যথা সেরে গেছে। ৪৯
— পৃষ্ঠা ৫০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।