কারামাতুল আউলিয়া এদিকে এদিন রাতে হযরত সিররি সাকাতী রাহিমাহুল্লাহ একটি গায়েবি আওয়াজ শ্রবণ করলেন: প্তুমি আমার সম্মানে তার মুখমওল ধয়ে দিয়েছো? আর আমি তার অন্তরকে ধয়ে দিয়োছি তোমার সন্থানে।” হযরত জুনাইদ বাগদাদী রাহিমাহুল্লাহ (মৃ. ২৯৮ হি.) ১. ক্রীতদাসীর মৃত্যু: বাগদাদের খলিফা হযরত জুনাইদ রাহিমাহুল্লাহকে পরীক্ষা করতে চাইলেন। তিনি তাঁকে উপহার হিসেবে পাঠিয়ে দিলেন এক পরমাসুন্দরী তরুণী খাদিমাহ হিসেবে। এই মেয়েটিকে তিনি ৩ হাজার দিনারের বিনিময়ে ক্রয় করেছিলেন। খলিফা ক্রীতদাসী মেয়েকে বললেন, “খুব উত্তম ও মনোমুগদ্ধকর বস্ত্র ও অলঙ্কার পরে সাজগোজ করো। এরপর অমুক জায়াগায় চলে যাও। হযরত জুনাইদ বাগদাদীর সম্মুখে উপস্থিত হয়ে নিজের মুখের পর্দা উন্মোচন করবে। নিজের বাহার প্রদর্শন শেষে তাঁকে বলবে, “আমি অনেক সম্পদের মলিকা। কিন্তু আমার অন্তর ছুনিয়াদারিত্ের প্রতি আকর্ষণ হারিয়েছে। আমি আপনার দরবারে এসেছি যাতে আপনি আমাকে বিয়ের প্রস্তাব দেবেন এবং গ্রহণ করে নেবেন। আমি বাকি জীবন আপনার খেদমতে নিজেকে উৎসর্গ করবো আল্লাহর ওয়াস্তে। আমার অশান্ত হৃদয় আপনি ছাড়া কারোর নিকট শান্তি খুজে পাচ্ছে না।” এরূপ বলে নিজেকে খোলামনে প্রদর্শন করতে থাকবে। যাকিছু সম্ভব তা-ই করেও তাঁকে প্ররোচিত করবে।” তরুণী একজন পুরুষ ভূত্তকে সঙ্গে নিয়ে হযরত জুনাইদ বাগদাদী রাহিমাহুল্লাহর নিকট উপস্থিত হলো। উপরে উল্লেখিত নির্দেশনা মুতাবিক সবকিছু বললো। যে কোনো মানুষ সামনে আসলে স্বভাবতই দৃষ্টি পড়ে। এভাবে দৃষ্টি পড়লো তরুণীর প্রতি হযরত জুনাইদের। তিনি দৃষ্টি সরে নিয়ে নিরব রইলেন। কোনো জবাব দিলেন না। তরুণী তার আবদার পুনরায় ব্যক্ত করলো। হযরত জুনাইদ বাগদাদী রাহিমাহুল্লাহ উপরের দিকে মাথা উত্তোলন করলেন। এরপর ৪৮
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।