Karamatul Aulia
/ ১৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কারামাতুল আউলিয়া তখনই তারা পরকালের দিকে পাড়ি জমায়। আর যখন আমি পরকালীন বিষয়ে তাদেরকে জব্দ করতে চাই তখনই তারা প্রভুর দরবারে ছুটে যায়। আর ওখান পর্যন্ত যাওয়া আমার জন্য সম্ভব নয়।” পুনরায় জিজ্ঞেস করলাম, “তুমি যেহেতু তাদেরকে জব্দ করতে অপারগ, তুমি কী তাদের দেখতে পাও?” সে জবাব দিলো, “আমি দেখতে পাই। যখন তারা সা্মায় যেয়ে ওয়াজদের [আধ্যাত্মিক পরমানন্দ| অবস্থায় পড়ে। আমি তাদের পরমানন্দ ও বিরহ-বেদনার চিৎকারের সুত্র দেখতে পাই।” একথা বলেই সে অদৃশ্য হয়ে গেলো। আমি মসজিদের ভেতর প্রবেশ করলাম। দেখতে পেলাম সেখানে হযরত সিররি সাকাতী রাহিমাহুল্লাহ হাটুর উপর মাথা রেখে [মুরাকাবার অবস্থায়] বসে আছেন। [আমি কিছু বলার পূর্বেই] তিনি আমাকে বললেন, “সে [ইবলিস] মিথ্যাবাদী! সে হচ্ছে আল্লাহর ছ্ুশমন।” মাথা উত্তোলন করে বলতে থাকেন, “তাঁরা [ফকরকারীরা] আল্লাহর নিকট এতো বেশি মূল্যবান যে, তাঁদেরকে তিনি কখনো ইবলিসকে দেখতে দেন না।” ৩. একদিন হযরত সাকাতী রাহিমাহুল্লাহ কোথাও যাচ্ছিলেন। লক্ষ করলেন রাস্তার পাশে মদ্যপ এক ব্যক্তি আল্লাহ! আল্লাহ!” বলছে। হযরত এগিয়ে গিয়ে তার মুখমণ্ডল ভালো করে ধুয়ে দিলেন। এরপর মন্তব্য করলেন, “লোকটি জানে না, অপিবিত্র মুখে সে সর্বাধিক পবিত্র নামটি উচ্চারণ করছে!” হযরত চলে যাওয়ার পর মদ্যপ লোকটির হুশ ফিরে আসলো। উপস্থিত লোকজন হযরত সাকাতী রাহিমাহুল্লাহর হাতে তার মুখমপ্ডল ধৌত করার ব্যাপারটি তাকে বললো। সে লজ্জিত হলো। নিজের নফসকে সে ধিকার দিতে লাগলো। বললো, “হে আমার দুষ্ট নির্লজ্জ নফস! হযরত সিররি সাকাতী তোকে মদ্যপ অবস্থায় দেখে গেছেন। এবার তুই আল্লাহকে ভয় ও তাওবাহ কর!” সুতরাং সে মদপানের নেশা ছেড়ে ইবাদতের নেশার প্রতি আকৃষ্ট হয়ে পড়লো। ৪৭

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।