কারামাতুল আউলিয়া “আমার মধ্যে একটি বিশেষ চিন্তা জাগ্রত হয়েছে। আজ রাত আমি পানির জগটি টাঙ্গিয়ে রাখবো ঠাণ্ডা হওয়ার জন্য। একটি স্বপ্ন দেখলাম, একজন হুর আমাকে এ কথাটি বলছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কার সাথী? সে বললো, “আমি এ ব্যক্তির সাথী যে পানি ঠাপ্তা করার জন্য জগ টাঙ্গিয়ে রাখে না। এর পর আমার টাঙ্গানো জগটি সে টেনে মাটিতে ফেলে দিলো। এই দ্যাখো সে জগটি!” হযরত জুনাইদ রাহিমাহুল্লাহ বলেন, আমি দেখলাম, জগের ভাঙ্গা টুকরোগুলো মাটিতে ছড়িয়ে-ছিটিয়ে আছে। দীর্ঘদিন যাবৎ এই টুকরোগুলো সেখানে এভাবেই ছিলো।” ২. নিচের বর্ণনাটিও হযরত জুনাইদ বাগদাদী রাহিমাহুল্লাহ লিপিবদ্ধ করেছেন: “এক রাতে আমি শান্তিমতো ঘুমোচ্ছিলাম। জেগে ওঠার পর আমার গোপন আত্মা আমাকে নির্দেশ দিলো সুনিজিয়া কবরস্থানে যেতে। আমি সেখানে গেলাম। দেখলাম এক ব্যক্তি উপস্থিত আছে। তাঁর চেহারা ভয়ঙ্কর। আমি ভয় পেলাম। সে জিজ্ঞেস করলো, “হে জুনাইদ! তুমি কী আমাকে ভয় পাচ্ছো?” সে বললো, “তুমি যদি আল্লাহকে জানার মতো জানতে তাহলে একমাত্র তাঁকে ছাড়া আর কাউকে ভয় করতে না।” আমি জিজ্ঞেস করলাম, “তুমি কে?” জবাব দিলো, “ইবলিস!” আমি বললাম, “আমি তোকে দেখতে চেয়েছিলাম।” সে বললো, “যে মুহূর্তে তুমি আমাকে দেখেছো, সে মুহূর্তে নিজের অজান্তেই আল্লাহকে ভুলে গিয়েছিলে। তুমি কেনো আমাকে দেখতে চেয়েছিলে?” আমি বললাম, “আমি জানতে চাচ্ছি, ফকরদের [ছুনিয়াবিমুখদের] ওপর তোমার কোনো ক্ষমতা আছে কী না?” সে বললো, “না!” ৪৬
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।