Karamatul Aulia
/ ১৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কারামাতৃল আউলিয়া করলেন। তিনি তাঁর বান্দাদেরকে দজলায় ফেলে নিমজ্জিত না করে এবং কষ্ট না দিয়েই রক্ষা করেছেন।”৪৩ সুবহানাল্লাহ! ৩. দয়ার দান: হযরতের প্রধান খলিফা শায়খ সিররি সাকাতী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, এক ঈদের দিনে দেখতে পেলাম হযরত কারখী কিছু খেজুর-বীচি সংগ্রহ করছেন। জিজ্ঞেস করলাম, “ইয়া শায়খী! আপিন কী করছেন?” তিনি জবাব দিলেন, “আমি একটি ক্রন্দনরত শিশুকে দেখেছি। জিজ্ঞেস করলাম, তুমি কেনো কাঁদছোঃ সে বললো, “আমি একজন ইয়াতীম। আমার মা-বাবা এ পৃথিবীতে নেই। আজ ঈদের দিন। অন্যান্য শিশুদের পরনে আছে নতুন জামা-কাপড়। কিন্তু আমার নেই। পুরাতন ছেড়া বস্ত্র পরেছি। তাদের হাতে আছে বাদাম। আমার হাতে নেই।” এ কারণে এই বীচিগুলো সংগ্রহ করছি। বিক্রি করে শিশুটির জন্য ক্রয় করবো নতুন জামা ও বাদাম। এগুলো পেলে সে খুশি হয়ে শিশুদের সঙ্গে খেলাধুলা করবে।” হযরত সিররি সাকাতী বললেন, “হযরত! আপনার আশা পুরণ করতে আমাকে সুযোগ দিন। আপনি আর কষ্ট করবেন না।” এরপর হযরত সাকাতী রাহিমাহুল্লাহ শিশুটির জন্য নতুন কাপড় এনে পরালেন, বাদাম কিনে তার হাতে দিলেন। শিশুটি অত্যন্ত আনন্দিত হলো। সে হাসিমুখে অন্যান্য শিশুদের সঙ্গে খেলাধূলা করতে ছুটে গেলো। হযরত সাকাতী বলেন, “এ মুহুর্তে আমার হৃদয়টি উজ্জ্বল নূরে আলোকিত হয়ে ওঠলো। আমার আধ্যাত্মিক অবস্থা উন্নত স্তরে পৌঁছালো।”8৪ হযরত মুগলিস সাকীাতী রাহিমাহুল্লাহ মূ. ২৫৩,২৫১ বা ২৫৭ হি.) ১. হযরত জুনাইদ বাগদাদী রাহিমাহুল্লাহ নিচের ঘটনাটির বর্ণনা দিয়েছেন: “একদিন আমি হযরত সিররি সাকাতী রাহিমাহুল্লাহকে দেখতে যাই। তিনি তখন কাঁদছিলেন। আমি জানতে চাইলাম, “কী হয়েছে শায়খ?” তিনি জবাব দিলেন, ৪৫

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।