কারামাতৃল আউলিয়া ব্যক্তির সামনে লজ্জাবোধ করে!” তাঁর শাসক চাচা একথা শুনে নির্বাক হয়ে গেলেন।১২ ২. ছুষ্টদের ভাগ্য উন্মোচন: একদিন মা”রুফ কারখী রাহিমাহুল্লাহ শিষ্যদেরসহ কোথাও হেটে যাচ্ছিলেন। কোথেকে একদল মদ্যপ দুষ্ট লোক এসে তাদের নিকট দিয়ে চলতে শুরু করলো। এরা অত্যন্ত বে-আদবী ও শিষ্টাচার বহির্ভূত কর্ম করতে করতে হযরত ও তাঁর সঙ্গীদের সাথে দজলা নদীর তীর পর্যন্ত গেলো। হযরতের সাথীরা এতে ভীষণভাবে বিরক্ত বোধ করলেন। তারা তাঁকে বললেন, “হে শায়খী! এই দুষ্ট লোকগুলোকে ধ্বংস করে দিতে আল্লাহর দরবারে দু'আ করুন, যাতেকরে এদের দৌরাত্ম্য থেকে পৃথিবীর জমিন মুক্ত হয়।” হযরত মা"রুফ কারখী হাত তুলে দু'আ করতে লাগলেন, “হে আল্লাহ! আপনি যেভাবে এ লোকগুলোকে ইহজগতে হাসি-খুশির জীবন দান করেছেন, অনুরূপ পরকালেও তাদেরকে আরো বেশি শান্তি ও হাসি-খুশির জীবন দান করুন!” হযরতের সাথীরা বিস্মিত হয়ে বললেন, “হে আমাদের শায়খ! আপনি এ কীরূপ দু'আ করলেন? আমরা তো এর মর্ম বুঝতে পারলাম না!” হযরত শায়খ মা'রুফ কারখী বললেন, “আরে! আমি যার সাথে কথা বলেছি তিনি এর গোপন রহস্য অবগত আছেন। ... একটু অপেক্ষা করো। এখনই হয়তো সে রহস্য উন্মোচন হয়ে যাবে!” কী আশ্চর্য! একটু পরই দেখা গেলো ছুষ্ট লোকগুলো নিজেদের হাতের বাঁশি- বাদ্যযন্ত্র ও মদ ছুড়ে মারলো। তারা সবাই কচু পাতার মতো কাঁপছিলো। সকলে ছুটে আসলো হযরত মা"রুফ কারখীর নিকটে। অত্যন্ত অনুতপ্ত হয়ে তাওবাহ করলো। জীবনে আর কখনো ছুষ্টুমি করবে না বলে প্রতিজ্ঞা করে হযরতের হাতে বাইআত গ্রহণ করলো। পরবর্তীতে হযরত কারখী রাহমাতুল্লাহি আলাইহি তাঁর শাগরিদদের বললেন, “দেখলে তো কীভাবে আল্লাহ তা'আলা তোমাদের আকাঙ্কাকে সম্পূর্ণরূপে কবুল ৪২ তাজকিরাতুল আউলিয়া। 8৪
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।