কারামাতৃল আউলিয়া বললেন: “আমার রাজত্রের ব্যাপ্তি পুরো পৃথিবীব্যাপী। এবার বলুন, আপনাদের নগণ্য একটি রাজ্যের অধিকারী হওয়ার কী প্রয়োজন থাকতে পারে?” ২. জাবালে আবু কুবাইসের কম্পন: একদা মক্কা মুয়াজ্জমায় পবিত্র বাইতুল্লাহর নিকটে একজন সাথীকে নিয়ে হযরত ইব্রাহীম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বসা ছিলেন। তিনি তার সাথীকে নসীহত করতে যেয়ে বললেন: “আল্লাহ তা"আলার এমন কিছু বান্দা আছেন যাদের নির্দেশে পাহাড়-পর্বত চলন্ত হয়ে যায়।” কথা শেষ হতে না হতেই দেখা গেল বাইতুল্লাহ শরীফের অদূরে প্রাচীন “আবু কুবাইস” পাহাড়ে কম্পন শুরু হয়ে গেছে! তিনি সাথে সাথে বললেন: “ওহে আবু কুবাইস পাহাড়! থামো! আমি তো শুধু নসীহত করছিলাম- কোনো নির্দেশ প্রদান করি নি।” বলাই বাহুল্য, আবু কুবাইসের কম্পন সাথে সাথে থেমে গেলো। হযরত মা”রুফ কারখী রাহিমাহুল্লাহ (মূ. ২০০-২০৫ হি.) ১. কুকুরকে নিয়ে রুটি ভক্ষণ: হযরত মা*রুফ কারখী রাহিমাহুল্লাহর একজন চাচা শহরের শাসক ছিলেন। একদিন তিনি শহরের নির্জন একটি অঞ্চলের নিকট দিয়ে কোথাও যাচ্ছিলেন। লক্ষ করলেন, তাঁর ভাতিজা মা"রুফ সেখানে বসে রুটি খাচ্ছেন। তাঁর সামনেই ছিলো একটি কুঁকুর। হযরত কারখী এক টুকরো রুটি নিজের মুখে দিচ্ছেন এরপর আরেক টুকরো কুকুরের মুখে ঢুকাচ্ছেন। এ দৃশ্য দেখে শাসক ভাতিজা! তুমি এ কী করছো? একটি কুকুরের সাথে বসে রুটি খাচ্ছো! তুমি কী এতে লঙ্জা বোধ করো না?” তিনি জবাব দিলেন, “লজ্জাবোধের কারণেই আমি কুকুরকে রুটি দিচ্ছি!” এরপর তিনি আকাশের দিকে হাত উত্তোলন করলেন। একটি উড়ন্ত পাখিকে ডাক দিলেন। পাখিটি নিচে নেমে তাঁর হাতে এসে বসে পড়লো। সে তার মাথা নিজের পাখা দ্বারা আবৃত করে রাখলো। মারুফ কারখী রাহিমাহুল্লাহ বললেন, “যে কেউ আল্লাহর সম্মুখে লজ্জিত হয়, অপর সবাই সেই ৪৩
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।