কারামাতৃল আউলিয়া তিনি হদে একখানা জায়নামায বিছিয়ে বললেন, “এসো রাবিয়া পানির ওপর নামায আদায় করি।” রাবিয়া রাহিমাহাল্লাহ স্বীয় জায়নামায উপরের দিকে ছুঁড়ে মারলেন। এটি জমিন থেকে কিছু উপরে শূন্যের ওপর কিবলামুখী হয়ে দাঁড়িয়ে রইলো। বললেন, “হে হাসান! আসুন উভয়ে আকাশে নামায পড়ি! এরপর বললেন, আমরা যা করছি তা মাছে ও মাছি করতে পারে। এতে কোনো গৌরব নেই।” হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহিমাহুল্লাহ মূ. ১৬৬ হি.) ১. মাছ কর্তৃক সূচ নিয়ে আসা: বলখের শাসকবর্গ ও নেতারা একদা ছুটে আসলেন হযরত ইব্রাহীম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহির নিকট। তারা বললেন, হযরত! অনুগ্রহ করে বলখে ফিরে চলুন। বাদশাহ হিসাবে আপনার অভাবে রাজ্যে অশান্তি বিরাজ করছে। আপনি বাদশাহী ছেড়ে আজ এই ছেড়া বস্ত্র পরে যাযাবর অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন। চলুন! দয়া করে ফের দেশের বাদশাহী গ্রহণ করুন। এসময় ইব্রাহীম রাহমাতুল্লাহি আলাইহি দজলা নদীর তীরে বসে ছিড়ে যাওয়া স্বীয় জুব্বা সেলাই করছিলেন। তিনি মাথা উত্তোলন করে শাসকবর্গ ও সভাসদদের দিকে তাকালেন। হাতের সুচটি নদীর মধ্যে ছুড়ে মারলেন। তারপর বললেন, “হে ছুনিয়ার শাসকবর্গ! আমার এই সূচটি নদী থেকে তুলে আনো দেখি!” শাসকবর্ণ ও নেতারা একে অন্যের দিকে অবাক দৃষ্টিতে তাকাতে লাগলো। কিছুক্ষণ পর হযরত ইব্রাহীম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি নদীর দিকে তাকিয়ে নির্দেশের সুরে বললেন: “হে নদীর মাছ! আমার সূচটি নিয়ে আসো!” কী আশ্চর্য ব্যাপার, ক্ষণকাল পরই দেখা গেল অসংখ্য মাছ একেকটি স্বর্ণনির্মিত সুই মুখে নিয়ে পানিতে ভেসে ওঠেছে! ইব্রাহীম আদহাম রাহমাতুল্লাহি আলাইহি আবার নির্দেশ দিলেন: “শুধুমাত্র আমার সূচটি নিয়ে আসো!” একটু পরই দেখা গেল ছোট্ট একটি মাছ হযরতের সুচটি মুখে নিয়ে ভেসে ওঠেছে। তিনি এটি সংগ্রহ করে অবাক-বিস্ময়ে তাকিয়ে থাকা উপস্থিত শাসকবর্গকে ৪২
— পৃষ্ঠা ৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।