Karamatul Aulia
/ ১৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কারামাতৃল আউলিয়া সৈন্যরা খানকীয় প্রবেশ করলো। তন্ন তন্ন করে খোঁজ করলো। হাসান বসরীকে কোথাও পেলো না। পরবর্তীতে হাসান রাহিমাহুল্লাহ বলেন, তারা সাত বার আমার উপর হাত রেখেছে কিন্তু আমাকে দেখতে পায় নি! সৈন্যরা প্রস্থান করার পর হাসান রাহিমাহুল্লাহ বললেন, “হে হাবিব! তুমি তোমার মুর্শিদের হক আদায় করো নি। তুমি আমার দিকে তাদেরকে লেলিয়ে দিলে!” হাবিব আজমী বললেন, “হে আমার শায়খ! আপনি যে এখানে লুকিয়ে আছেন সে সত্যটা আমি ব্যক্ত করেছি মাত্র। মিথ্যা বললে আমরা উভয়েই তাদের হাতে আটক হতাম।” হযরত রাবিয়া বসরী রাহিমাহাল্লাহ ৯৬-১৮৫ হি.) ১. কা'বা শরীফের আগমন: একদা হযরত রাবিয়া বসরী মক্কা মুকাররমার দিকে পবিত্র হাজ্জ পালনের উদ্দেশ্যে যাত্র করলেন। অর্ধপথ অতিক্রমের পর তিনি কাফেলার সঙ্গে মরুভূমিতে বিশ্রাম নিলেন। এক পর্যায়ে তাঁর চোখে পড়লো পবিত্র কা'বা তাঁর সম্মুখে হাজির হয়েছে! তিনি বলেন, “আমি তো আল্লাহর ঘর চাই- এ ঘর পাওয়া আমার আকাজ্া নয়। আমি তাঁর সাথে সাক্ষাৎ করবো যিনি বলেছেন, “যে আমার দিকে এক পা অগ্রসর হবে আমি তার দিকে দৌড়ে আসবো।” আমি যে কাস্বা দেখছি তার তো কোনো ক্ষমতা নেই।” কা'বা যখন রাবিয়া বসরীর সম্মুখ আসলো ঠিক সে সময় বিখ্যাত শায়খ হযরত ইব্রাহিমি ইনবে আহদাম রাহিমাহুল্লাহ মক্কা মুকাররমায় ক'বা শরীফের সামনেই ছিলেন। তিনি হঠাৎ লক্ষ্য করলেন কা"বা শরীফ গায়েব হয়ে গেছে! তিনি বলেন, “আরে! কী হয়েছে? হয়তো আমার চোখে কোনো পর্দা পড়ে গেছে বুঝি!” এক গায়েবি আওয়াজ শুনলেন, “তোমার চক্ষে কিছুই হয়নি, কা'বা চলে গেছে একজন আবিদাকে স্বাগত জানাতে, যিনি মক্কার উদ্দেশ্যে যাত্রা করেছেন।” ২. আকাশে জায়নামায: একদিন হযরত হাসান বসরী রাহিমাহুল্লাহ দেখতে পেলেন রাবিয়া বসরী রাহিমাহুল্লাহ একটি হৃদের পারে বসে আছেন। কাছে যেয়ে ৪১

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।