কারামাতৃল আউলিয়া নিয়ে ফকিরকে দিয়ে দিলে। উচিৎ ছিলো, এক অংশ ফকিরকে দেবে ও অপর অংশ মেহানের সামনে রাখবে।” হাবিব আজমী রাহিমাহুল্লাহ কিছুই বললেন না। এরপর একজন খাদিম বড়ো একটি থালা ভর্তি খাবার নিয়ে উভয়ের সামনে হাজির হলো। থালার মধ্যে একটি আস্ত বকরির ভুনা মাংস ছিলো। আরো ছিলো মিষ্টি ভাত, উত্তম রুটি ও পাঁচ শত দিরহাম। খাদিম থালাটি হাবিব আজমী রাহিমাহুল্লাহর সামনে রেখে চলে গেলো। তিনি দিরহামগ্ডলো গরীবদের জন্য রেখে দিলেন। খাবারটুকু স্বীয় মুর্শিদ হযরত ইয়া শাইখী!” হাসান রাহিমাহুল্লাহ কিছুটা খাওয়ার পর হাবিব রাহিমাহুল্লাহ পুনরায় বললেন, “ইয়া শাইখী! আপনি একজন উত্তম ব্যক্তি। তবে যদি আরো কিছু ভরসা রাখতেন, তাহলে ভালো হতো। জ্ঞানের সঙ্গে ভরসা রাখাও জরুরি!”৯ ৮. পীরকে লুকানো: কোনো একদিন হাজ্জাজ ইবনে ইউসুফের সৈন্যরা হযরত হাসান বসরী রাহিমাহুল্লাহর সন্ধানে ছুটোছুটি করছিলো। হাসান রাহিমাহুল্লাহ তখন হাবিব আজমীর খানকৃয় লুকিয়ে ছিলেন। সৈন্যরা হাবিব রাহিমাহুল্লাহকে প্রশ্ন করলো, “আপনি কী আজ হাসানকে দেখেছেন?” তিনি জবাব দিলান, “আমি তাঁকে দেখেছি।” “তিনি কোথায়?” “এই খানকায়।” ৪ এখানে কোনো ভূলবুঝাবুঝির সুযোগ নেই। হযরত হাসান বসরী ও তাঁর খলিফা হযরত হাবিব আজমী রাহমাতুল্লাহি আলাইহিমার মধ্যকার এসব ঘটনাবলী দ্বারা কারো মর্ধাদা অপরের তুলনায় বেশি- সেটা ভাবা ক হবে না। বাস্তবে উভয় ওলির বরকতেই এসব কারামতের ঘটনা ঘটেছিল। -গ্রন্থকার। - 8০
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।