কারামাতৃল আউলিয়া হাবিব আজমী বিস্ময় প্রকাশ করে বলতে লাগলেন, “ইয়া শাইখী! আপনি কী বলছেন? আমি তো আপনার কাছ থেকেই শিখেছি। তোমার হৃদয় থেকে অন্য সকল মানুষের হিংসা মুছে দাও, গাইরুল্লাহর কাছ থেকে নিজের হৃদয়কে দূরে রাখো। জেনে রাখো, ক্লেশ-কষ্ট একটি মূল্যবান নিয়ামত। সবকিছু হচ্ছে আল্লাহর ইচ্ছের বহিঃপ্রকাশ। এরপর পানির ওপর পা রেখে হাঁটতে থাকো!” এ কথাগুলো বলে হাবিব আজমী নদীর পানিতে পা রেখে হেঁটে চলে গেলেন। এদিকে দাঁড়িয়ে থাকা হাসান বসরী রাহিমাহুল্লাহ কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে পড়লেন। জ্ঞান ফেরার পর লোকজন এসে জিজ্ঞেস করলো, “ইয়া ইমামুল মুসলিমীন! আপনার কী হয়েছিলো?” তিনি জবাব দিলেন, “আমার শাগরিদ হাবিব এইমাত্র আমাকে তিরস্কার করলো! এরপর পানিতে পা রেখে চলে গেলো। এদিকে আমি চেতনহীন অবস্থায় এখানেই রয়ে গেলাম। যদি আগামীকাল আমাকে বলা হয়, অগ্নির উপর দিয়ে হেটে যাও এবং আমি এভাবে অচল অবস্থায় দাঁড়িয়ে থাকি- তখন আমার কী হবে?” “হে হাবিব! তুমি কীভাবে এই ক্ষমতার অধিকারী হলে?” “এর কারণ হচ্ছে আমি আমার হৃদয়কে সাদা বানিয়েছি। আর আপনি বানিয়েছেন ভীষণ কালো।” করলো আর আমি রয়ে গেলাম বঞ্চিত!” ৭. গায়েবি খাবার: একদিন হযরত হাসান বসরী রাহিমাহুল্লাহ হাবিব আজমী রাহিমাহুল্লাহর বাড়িতে বেড়াতে আসলেন। হাবিব রাহিমাহুল্লাহ খাবার হিসেবে হযরতের সম্মুখে ছুটি রুটি ও সামান্য লবণ এনে দিলেন। হাসান রাহিমাহুল্লাহ খাওয়া শুরু করলেন। ইতোমধ্যে একজন ফকির এসে দরোজার কড়া নাড়লো। হাবিব আজমী মেহমানের সম্মুখ থেকে খাবারের থালাটি তুলে ফকিরের সামনে দিয়ে দিলেন! হযরত বসরী বললেন, “তুমি একজন ভালো লোক। আহ! যদি তোমার কিছুটা জ্ঞান থাকতো। তুমি তোমার মেহমানের সামন থেকে রুটি তুলে ৩৯
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।