Karamatul Aulia
/ ১৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কারামাতৃল আউলিয়া খণদাতারা যখন তাঁর নিকট এসে টাকা চাইলো, তিনি নিজের বিছানার নীচে থাকা টাকার থলে থেকে মুদ্রা বের করতে লাগলেন ও খণ পরিশোধ করতে থাকেন। এই দিরহামগ্তলো কোথেকে আসলো তা কেউই বুঝতে পারলো না। ৫. জুব্বার পাহারাদার মুর্শিদ: হযরত হাবিব আজমী রাহিমাহুল্লাহর বাড়িটি বসরা শহরের দুটি রাস্তার সংলগ্নে ছিলো। তিনি গরম ও ঠাপ্তা মওসুমে একটি পশুর চামড়ার তৈরি জুব্বা পরতেন। একদিন তিনি অযু করতে যেয়ে জুব্বাটি খুলে রাস্তার মধ্যে রাখলেন। ঘটনান্রমে হযরত হাসান বসরী রাহিমাহুল্লাহ এ রাস্তা দিয়েই আসছিলেন। জুব্বাটি রাস্তার মাঝখানে পড়ে আছে দেখে এটির নিকট যেয়ে মন্তব্য করলেন: “কোথাকার আজমী! সে এই জুব্বার মূল্য বুঝে না। এ জুব্বা এখানে থাকা উচিৎ নয়- এটি হারিয়ে যেতে পারে।” একথা বলে তিনি জুব্বাটি পাহারা দিতে লাগলেন। এদিকে হাবিব আজমী রাহিমাহুল্লাহ অযু সেরে এসে জুব্বার নিকট হে ইমামুল মুসলিমীন! আপনি এখানে দাঁড়িয়ে?” হযরত বসরী রাহিমাহুল্লাহ বললেন, “তুমি কী জানো না, এ জুব্বাটি এখানে থাকা উচিৎ নয়? এটা হারিয়ে যেতে পারে। বলো, কার নিকট এটি রেখে গিয়েছিলে?” হাবিব রাহিমাহুল্লাহ জবাবে বললেন, “তাঁর নিকট রেখে গিয়েছিলাম, যিনি এটি দেখভালের দায়িত্ব আপনাকে দিয়েছেন!” ৬. পায়ে হেটে নদীর ওপারে: হযরত হাসান বসরী রাহিমাহুল্লাহ কোনো এক জায়গায় যেতে ইচ্ছে করলেন। তিনি প্রথমে তুরাগ নদীর তীরে উপস্থিত হলেন। এখানে দাঁড়িয়ে কী একটা নিয়ে ভাবতে থাকেন। একটু পরই সেখানে এসে হাজির হলেন হাবিব আজমী রাহিমাহুল্লাহ। তিনি জিজ্ঞেস করলেন, “ওহে ইমাম! আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেনো?” হাসান রাহিমাহুল্লাহ জবাব দিলেন, “আমি একটি জায়গায় যেতে চাচ্ছিলাম। নৌকা আসতে দেরি হচ্ছে।” ৩৮

— পৃষ্ঠা ৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।