কারামাতৃল আউলিয়া টাকা আছে?” “ওগুলো গরীবদের মধ্যে বণ্টন করে দাও।” হাবিব আজমী রাহিমাহুল্লাহ এরপর দুআ করলেন। তারপর বৃদ্ধাকে বললেন, “ফিরে যাও! তোমার আদরের দুলাল তোমার নিকট ফিরে এসেছে!” বৃদ্ধা বাড়িতে পৌঁছার পূর্বেই নিজের সন্তানকে দেখতে পেলেন। কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরলেন। তিনি চিৎকার দিয়ে বলতে থাকেন, “এই তো আমার আদরের দুলাল! এই তো আমার প্রিয় পুত্র!” তিনি ছেলেকে নিয়ে ছুটে আসলেন হযরত হাবিব আজমীর দরবারে। হযরত জিজ্ঞেস করলেন, “এতো দিন কোথায় ছিলে বাবা?” জবাবে সে এক আশ্চর্য বর্ণনা দিলো। ছেলে বললো, “আমি দীর্ঘদিন যাবৎ কিরমান শহরে বাস করছিলাম। আমি সেখানে একটি মাদরাসায় পড়াশুনায় ছিলাম। আজ আমার উত্তাদ নির্দেশ দিলেন, বাজার থেকে কিছু মাংস ক্রয় করে নিয়ে আসতে। মাংস ক্রয় করে যখন আমি ফিরতি যাত্রা করি তখন হঠাৎ প্রচণ্ড বেগে বাতাস এসে আমাকে আকড়ে ধরে। আমি একটি গায়েবি আওয়াজ শুনলাম, “হে বাতাস! একে তার বাড়িয়ে নিয়ে চলো! হাবিবের ছুআর বরকতে ও ছুটি দিরহামের বিনিময়ে সে তার মায়ের নিকট ফিরে যাওয়ার যোগ্যতা লাভ করেছে।” এরপরই দেখতে পেলাম আমি বাড়ির পাশে আমার মায়ের নিকট এসে গেছি।” ৩. আরাফার ময়দানে: পবিত্র হজ্জের মওসুম। বসরার লোকজন জিলহাজ্জ মাসের ৮ তারিখ হযরত হাবিব আজমীকে শহরের বিভিন্ন স্থানে দেখতে পেলেন। পরদিন ছিলো ইয়াওমুল আরাফাহ। সেখানে অবস্থানকারী বসরার হজ্জযাত্রীরা দেখলো তিনিও ইহরাম পরে আরাফার ময়দানে উপস্থিত আছেন। ৪. বিছানার নীচে টাকা: একদা বসরা শহরের লোকজন প্রচণ্ড দুর্ভিক্ষের কবলে পড়লো। খাদ্যাভাবে অনেক লোকের প্রাণহানি ঘটলো। হাবিব আজমী রাহিমাহুল্লাহ ধনীদের কাছ থেকে টাকা ধার করে অভাবী লোকদেরকে খাবার ক্রয় করে দিলেন। ৩৭
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।