কারামাতৃল আউলিয়া এদিকে রাত গভীর হয়ে আসলে হাবিব আজমী রাহিমাহুল্লাহ বাড়ির দিকে রওয়ানা হলেন। ভাবতে থাকেন, স্বীয় স্ত্রীর নিকট যেয়ে কী জবাব দেবেন? তিনি তো কিছুই নিয়ে আসেন নি। অত্যন্ত বিষণ্ন বদনে বাড়ির নিকটে আসলেন। একী! সুস্বাদু তাজা রুটি ও শুরবার ঘ্বাণ! তাঁর স্ত্রী হাসিমুখে ছুটে আসলেন। পরনের কাপড়ের আঁচল দিয়ে স্বামীর মুখখানা মুছে দিলেন। নিজের স্ত্রীর স্বভাব- চরিত্র যে একেবারে উল্টে গেছে! এতো হাসিখুশি উজ্জ্বল চেহারায় তাকে তিনি কখনো দেখেন নি। কী ব্যাপার? হাবিব আজমী রাহিমাহুল্লাহ অবাক-বিস্ময়ে দাঁড়িয়ে রইলেন। তাঁর স্ত্রী হাসিমুখে বললেন, পপ্রিয় স্বামী! আপনি যে ব্যক্তির জন্য কাজ করছেন তিনি খুবই ভালো লোক। তিনি দয়ালু ও অতীব মেহেরবান এবং উদার। এই দেখো না, তিনি কতো জিনিস পাঠিয়েছেন! একজন সুদর্শন যুবক এসে এসব দিয়ে গেছেন। তিনি বলে গেছেন, “হাবিব যখন ফিরে আসবেন, তখন তাঁকে বলো, তোমার কাজের মাত্রা বাড়াও- আর আমি এর বিনিময় আরো বাড়িয়ে দেবো।”” স্ত্রীর কথাগুলো শুনে হাবিব আজমীর চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো। তিনি অত্যন্ত বিস্ময়াবিভূত হয়ে পড়লেন। নিজেকে কিছুটা সামলে নিয়ে বললেন, “আমার প্রিয়তমা স্ত্রী! দশ দিনের কাজের বিনিময়ে তিনি এতো কিছু পাঠিয়েছেন। এতো দয়ালু তিনি! আমি যদি আরো বেশি করে কাজ করি তাহলে- কে জানে, তিনি বিনিময়ে আরো কতো কিছু দেবেন।” এদিন থেকে হযরত হাবিব আজমী রাহিমাহুল্লাহ জাগতিক সকল বন্ধন থেকে মুক্ত হয়ে সুলুকের রাস্তায় পাড়ি জমালেন। ২. বৃদ্ধার পুত্রের ফিরে আসা: একদা এক বৃদ্ধা হযরত হাবিব আজমী রাহিমাহুল্লাহর নিকট এসে পায়ে পড়ে কাঁদতে লাগলেন। বললেন, “হযরত! আমার একমাত্র পুত্র দীর্ঘদিন যাবৎ আমাকে একা রেখে কোথায় চলে গেছে। আমি তাকে ছাড়া আর বেঁচে থাকতে পারবো না। দয়াকরে দুআ করুন আল্লাহর দরবারে। তাকে আমি দেখতে চাই। দয়া করুন। আপনার ছুআর বদলৌতে আল্লাহ তা'আলা হয়তো আমার জাছুকে বুকের মধ্যে আবার তুলে দেবেন।” ৩৬
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।