কারামাতৃল আউলিয়া হযরত হাবিবে আজমী রাহিমাহুল্লাহ ১. গায়েবি খাবার: হাবিব আজমী রাহিমাহুল্লাহ সম্পূর্ণরূপে নিঃস্ব, সহায়- সম্বলহীন হিসেবে জীবন কাটাতে থাকেন। ভীষণ অভাব-অনটন হেতু জরুরী খাবার-দাবার ও রসদপত্রের জোগান হচ্ছিলো না তাঁর পরিবারে। তাঁর স্ত্রী এসব জোগাড় করে দিতে বার বার তাঁকে আবদার জানাচ্ছিলেন। একদিন তিনি ভোরে ওঠে চলে গেলেন হযরত হাসান বসরী রাহিমাহুল্লাহর খানকীায়। বেশ গভীর রাতে বাড়িতে স্ত্রীর নিকট ফিরে আসলেন। স্ত্রী জিজ্ঞেস করলেন, “কোথায় গিয়েছিলে? কাজ করে কিছু আয় করেছো? কিছু নিয়ে এসেছো?” হাবিব আজমী জবাব দিলেন: “আমি যার কাজ করেছি, তিনি খুব দয়ালু। আমি বিনিময়ে তাঁর নিকট কিছু চাইতে লজ্জাবোধ করি। সঠিক সময় উপস্থিত হলে তিনি প্রতিদান দেবেন। কারণ তিনি বলেছেন, “প্রতি ১০ দিন পর পর আমি বেতন দিই।” বাস্তবে হাবিব আজমী খানকীয় যেয়ে ইবাদতে মশগুল হতেন। তিনি কারো কাজ করতেন না। এভাবে দশদিন ইবাদত করলেন। এদিন যুহরের নামাজ শেষে তিনি চিন্তা করতে লাগলেন, আজ তো দশদিন পূর্ণ হয়েছে। আমি কী নিয়ে বাড়িতে যাবো? স্ত্রীকেই বা কী বলবো? তিনি গভীর চিন্তা-ভাবনায় পড়ে গেলেন। কী আশ্চর্য! তাঁর অজান্তেই একব্যক্তি বাড়ির দরোজায় এসে হাজির হলেন। নিয়ে এসেছেন গাধার পিঠে করে কয়েক ব্যাগভর্তি আটা। আরেকজন নিয়ে আসলেন একটি দুম্বা এবং অপর আরেক ব্যক্তি আনলেন তৈল, মধু, মসলাপাতি ইত্যাদি। এসব বস্তু তাঁর ঘরের দরোজার সামনে রেখে সবাই প্রস্থান করলো। এরপর খুব সুদর্শন এক যুবক তিনশত রৌপ্যমুদ্রা নিয়ে উপস্থিত হয়ে ঘরের দরোজার কড়া নাড়লেন। হাবিব আজমীর স্ত্রী জিজ্ঞেস করলেন, “আপনি কে? কেনো এসেছেন?” তিনি জবাব দিলেন, “মালিক এসব বন্ত পাঠিয়েছেন। আপনি আপনার স্বামীকে বলবেন, “তুমি তোমার কর্ম ।নেক-আমল।] বাড়াতে থাকো, আমরা তোমার বেতন বাড়িয়ে দেবো।,” একথা বলেই রৌপ্যমুদ্রা হাবিব আজমী রাহিমাহুল্লাহর স্ত্রীর হাতে তুলে দিয়ে যুবক প্রস্থান করলেন। ৩৫
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।