Karamatul Aulia
/ ১৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কারামাতৃল আউলিয়া ইয়াহুদির কথা মতো হযরত ফুজাইল এ ব্যাগটি নিয়ে এসে তার হাতে সোপর্দ করলেন। সে যখন ব্যাগটি খুললো তখন দেখা গেলো সত্যিই এতে শুধু স্বর্ণ বিদ্যমান। এবার ইয়াহুদী ফুজাইলকে আসল রহস্য খুলে বললো, “আপনি যে আল্লাহর দরবারে একান্ত অনুতপ্ত ও লজ্জিত হয়ে খালিস দিলে তাওবাহ করেছেন এ ব্যাপারে আমি এখন সম্পূর্ণ নিশ্চিত হলাম। আমি তাওরাতে পাঠ করেছি, যে ব্যক্তি তার তাওবায় আন্তরিক তার হাতে বালুকণা পর্যন্ত স্বর্ণে রূপান্তর হতে পারে। আসলে এ ব্যাগে প্রস্তর ছাড়া আর কিছুই ছিলো না। আমাকে আপনি ইসলামে দীক্ষিত করুন!” সুবহানাল্লাহ! ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি ইয়াহুদির কথা শ্রবণ করে অঝোর দ্বারায় কাঁদতে লাগলেন। দীর্ঘদিন ডাকাতির মতো জঘন্য পাপে লিপ্ত থেকেও আন্তরিক তাওবার মাধ্যমে তাঁর মর্যাদা আল্লাহর দরবারে এ পর্যায়ে পৌঁছে গেল যে, পাথর স্বর্ণে রূপান্তর করে দিলেন মহান দয়ালু, মেহেরবান, ওয়াদুদ আল্লাহ তা'আলা। ফুজাইল ইয়াহুদিকে বললেন, বলুন: 15545 এ ওঁ বডি ৯ এ “আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই এবং আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল।” ২. মুজিবুদ দাওয়াত: হযরত ফুযাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি আলাইহির খাদিম আবুল আব্বাস বলেন: “যখন হযরত ফুযাইলের প্রত্াব বন্ধ হয়ে গেলো, তিনি উপরের দিকে হাত তুলে দু'আ করলেন: “হে আল্লাহ! আপনার প্রতি আমার মুহাব্বাতের খাতিরে এই যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দিন!” আমরা নড়াচড়া করার পূর্বেই তিনি আরোগ্য লাভ করলেন।”৪ ৩৪

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।