Karamatul Aulia
/ ১৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কারামাতৃল আউলিয়া 'আল্লাহ তা”আলা আপনাদেরকে সবকিছু ছাড়া যথেষ্ট দিয়েছেন।” কুরাইশরা এই অর্থ সংগ্রহ করলেন। কিন্তু হযরত জাহিদ কিছুই নিলেন না।”৩৯ হযরত ফুযাইল বিন আয়াজ রাহিমাহুল্লাহ মূ. ১৮৭ হি.) ১. ইয়াহুদির ইসলামগ্রহণ: বান্দার হকৃ আল্লাহ তা'আলাও ক্ষমা করেন না। বান্দার হক বান্দার নিকট থেকেই ক্ষমা করিয়ে নিতে হয়। ফুজাইল রাহিমাহুল্লাহ ডাকাত সরদার থাকতে কার কাছ থেকে কি কি মালামাল ছিনিয়ে আনা হয়েছে রেকর্ড রাখতেন। তাওবার পর সকলকে তাদের মালামাল ফেরৎ দিলেন ও ক্ষমা চাইলেন। সবাই মাল ফেরৎ পেয়ে সন্তুষ্ট হয়ে তাকে ক্ষমা করে দিল- কিন্তু এক ইয়াহুদী ছাড়া, সে একটি শর্ত দিয়ে বসলো। সে বললো, আপনি যে ব্যাগটি আমার নিকট থেকে ছিনিয়ে নিয়েছিলেন তা স্বর্ণে পরিপূর্ণ ছিলো। কিন্তু ফুজাইল তাকে বার বার কসম করে বললেন, “তোমার ব্যাগে স্বর্ণ ছিলো না!” ইয়াহুদী কিছুতেই মানলো না- সে বললো, ব্যাগভর্তি স্বর্ণ ফেরৎ দেওয়া ছাড়া আমি তোমাকে ক্ষমা করবো না। বাস্তবে ইয়াহুদির ইচ্ছে ছিলো ফুজাইল বিন আয়াজকে পরীক্ষা করা। আল্লাহর দরবারে তাওবাহ তিনি করেছেন সত্য, কিন্তু তা কতটুকু আন্তরিক সে ব্যাপারে ইয়াহুদির সন্দেহ ছিলো। সে ফুজাইলকে বললো, “আচ্ছা ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত আপনি আমার স্বর্ণভর্তি ব্যাগ ফেরৎ না দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে মাফ না করে দেওয়ার কসম করেছি। তাই আপনার সুবিধার জন্য একটি কাজ করা যায়। আমার ঘরে ঢুকে একটি ব্যাগ দেখতে পাবেন যা স্বর্ণে পরিপূর্ণ আছে। আমি সেটা আপনাকে হাদিয়া দিলাম। এবার তা এনে আমাকে প্রদান করুন- এতে আমার কসম পরিপূর্ণ হবে এবং আমি আপনাকে ক্ষমা করতে সক্ষম হবো।” ৩ ইমাম কুশাইরী রাহিমাহুল্লাহ- আররিসালাতুৃল কুশাইরী, বঙ্গানুবাদ -সৈয়দ মাহমুদুল হাসান, খানকায়ে আমীনিয়া-আসগরিয়া, সিলেট, বাংলাদেশ। ৩৩

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।