Karamatul Aulia
/ ১৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কারামাতৃল আউলিয়া হযরত আবদুল ওয়াহিদ বিন যায়িদ রাহিমাহুল্লাহ মূ. ১৭০-১৮৬ হি.) ১. নদীর পানি শুকানো: একদিন হযরত আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি এক খেয়াঘাটে অবস্থান করছিলেন। যাদের কাছে টাকা ছিলো শুধুমাত্র তাদেরকেই মাঝি তার নৌকোয় তুলে নিচ্ছিলো। নদীর ঘাটে অনেক ফকীর নদী পার হওয়ার জন্য বসে আছে। তারা মাঝিকে টাকা দিতে না পেরে নিরাশ ও পেরেশান- এমন সময় হযরত ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি সবার সামনে ঘোষণা করলেন: “হে লোকসকল! আব্দুল ওয়াহিদের এই সংবাদ তোমরা নদীর নিকট পৌঁছাও- “হে নদী! তুমি শুকিয়ে যাও!” সকল ফকীর মিলে ঠিক তা-ই করলো, বললো: হে নদী! হযরত আব্দুল ওয়াহিদ তোমাকে নির্দেশ দিচ্ছেন, শুকিয়ে যাও! আল্লাহর কী কুদরত! কিছুক্ষণের মধ্যে নদীর পানি কমে গেল। সকলে তখন পায়ে হেটে নদী পার হতে সক্ষম হলেন। ২. আকাশ থেকে দীনারের পতন: হযরত সাঈদ বিন ইয়াহইয়া বসরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন: “অনেক কুরাইশ ব্যক্তি হযরত আবদুল ওয়াহিদ বিন জায়িদ [হযরত হাসান বসরী রাহমাতুল্লাহি আলাইহির খলিফা] রাহমাতুল্লাহি আলাইহির দরবারে উপস্থিত হতেন। একদিন তারা এসে তাঁকে বললেন: “আমরা অপর্যাপ্তি ও প্রয়োজনের স্বল্পতার আশঙ্কা করছি।” তিনি আকাশের দিকে মাথা উত্তোলন করে বললেন, “হে আল্লাহ! আমি আপনার সর্বোচ্চ নামসহ ভিক্ষা প্রার্থনা করছি। এসব নামের মাধ্যমে আপনি স্বীয় বন্ধুদের মধ্যে যাকে ইচ্ছা তার প্রতি দয়াপরবশ হন। এগুলোর মাধ্যমে আপনি আপনার আপনজনদের মধ্যে যাঁরা পবিত্র তাঁদেরকে পৎপ্রর্দশন করেন। আপনি আমাদেরকে দৈনিক প্রয়োজনীয় বস্তু প্রদান করেন। আপনিই হৃদয়ের সঙ্গে শয়তানের সম্পৃক্ততা থেকে আমরা ও আমাদের সাথীদেরকে রক্ষা করেন। কারণ আপনি সর্বাধিক করুণাময় দাতা, যাঁর হিতসাধনের নেই কোনো শুরু কিংবা শেষ। এখনই, হে আমার প্রভু! এখনই! তারপর আমরা শুনতে পেলাম ছাদের মধ্যে ঝনঝনানি শব্দ হচ্ছে। দিনার ও দিরহামের বর্ষণ শুরু হয়েছে! হযরত জাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, ৩২

— পৃষ্ঠা ৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।