কারামাতুল আউলিয়া ছিলাম। খনন করার সময় কিছু মাটি আমাদের উপর পড়ে গেলো। এই মাটি থেকে বেরিয়ে আসছিলো মিশক-আম্বরের সুঘ্বাণ।৩৮ হযরত হাসান বসরী রাহিমাহুল্লাহ (২২-১১০ হি.) ১. পবিত্র হজ্জযাত্রায় একদল জ্ঞানী-গুণী মানুষ হযরত হাসান বসরী রাহিমাহুল্লাহর সফরসঙ্গী ছিলেন। রাস্তার উপর একটি কুপ থেকে পানি উত্তোলন করতে যেয়ে দেখা গেল পানির স্তর কূপের তলায়। আশেপাশে কোন দড়ি কিংবা বালতিও চোখে পড়লো না। তাঁরা নিরাশ হয়ে ফিরে এসে হযরত হাসান বসরী রাহমাতুল্লাহি আলাইহিকে বিষয়টি অবগত করলেন। তিনি বললেন, আমি যখন নামাযে দাঁড়াবো তখন তোমরা সেই কূপের নিকট যাবে। তিনি কিছুক্ষণ পর নামাযে দাঁড়িয়ে গেলেন। নির্দেশ মুতাবিক তারাও কুপের নিকট গেলেন। কী আশ্চর্য! সবাই লক্ষ্য করলেন, কৃপটি এখন কানায় কানায় পানিতে পরিপূর্ণ। সুতরাং সবাই ইচ্ছেমতো পানি পান করে পিপাসা নিবারণ করলেন। একজন কিছু পানি তুলে একটি পাত্রে জমা রাখলেন- পরে পান করবেন এই বাসনা নিয়ে। কিন্তু দেখা গেলো পানির স্তর আবার নেমে নীচে চলে গেছে- ঠিক আগের মতো। হযরত হাসান বসরী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমরা আল্লাহর উপর ভরসা করো না, তাই এমনটি হয়েছে। ২. কাফিলা পবিত্র বাইতুল্লাহর পথে চলছে। হযরত হাসান বসরী রাহমাতুল্লাহি আলাইহি রাস্তা থেকে কিছু খেজুর সংগ্রহ করে অন্যান্য সদস্যদেরকে খেতে দিলেন। তাঁরা তা খেয়ে অবাক দৃষ্টিতে বীচিগুলোর দিকে তাকিয়ে রইলেন। এগুলো দেখতে যে ঠিক স্বর্ণের মতো লাগে! ঠিক তা-ই ছিলো। মক্কা শরীফ পৌঁছে ্বর্ণকারের দোকানে যেয়ে পরীক্ষা করিয়ে দেখলেন, এগ্ডলো সত্যিই খাঁটি স্বর্ণে পরিণত হয়ে গেছে। ৩১
— পৃষ্ঠা ৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।