কারামাতুল আউলিয়া হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিআল্লাহু আনহু আবু সাফার থেকে বর্ণিত আছে, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিআল্লাহু আনহু হিজরায় যেয়ে ইরানী বনি মারাধিয়্যার সর্দাদের সাথে অবস্থান করেন। তাঁকে সতর্ক করা হলো যে, খাবারের সাথে বিষ মিশিয়ে দেওয়া হতে পারে। তিনি বললেন, “বিষ আনো।” বিষ আনা হলে তিনি তা হাতে তুলে বিসমিল্লাহ বলে খেয়ে ফেলফেন। আল্লাহর কী কুদরত! তাঁর কিছুই হলো না। অন্য আরেক দিন এক ব্যক্তি হযরত খালিদ রাদ্বিআল্লাহু আনহুর নিকট এক থলেভর্তি মদ নিয়ে আসলো। খালিদ রাদ্বিআল্লাহু আনহু থলেটি হাতে নিয়ে বললেন, “হে আমার আল্লাহ! এ থলের ভেতরে যা আছে তা মধুতে পরিণত করে দিন।” এরপর দেখা গেলো সব মদ সত্যিই মধুতে পরিণত হলো।৩৪ উবাই ইবনে কা'ব রাদ্বিআল্লাহু আনহু হযরত ইবনে আব্বাস রাদ্বিআল্লাহ আনহু বর্ণনা করেন, হযরত উমর রাদ্বিআল্লাহু আনহু বলেন, “আমাদের লোকদের স্থানে নিয়ে যাও।” আমরা তাই সবাই বের হলাম। উবাই ইবনে কা'ব ও আমি সবার পেছনে ছিলাম। দেখলাম একখণ্ড মেঘ খুব তাড়াতাড়ি চলে আসলো। হযরত উবাই বললেন, “হে আল্লাহ! এ অসুবিধাজনক মেঘখগ্ডকে আমাদের উপর থেকে সরিয়ে নাও।” আমরা যখন কাফেলার অগ্রবর্তীদের নিকম্থ হলাম তখন দেখলাম সবাই বৃষ্টির পানিতে ভিজে দু'জন কীভাবে শুকনো রয়ে গেলে?” আমি জবাব দিলাম, “আবু মুনযির (কা'ব) আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন এই বলে- হে আল্লাহ! আমাদের উপর থেকে অসুবিধাজনক মেঘখণ্ড সরিয়ে নাও।” হযরত উমর রাদ্বিআল্লাহু আনহু বললেন, “তোমাদের প্রার্থনায় আমাদেরেও শরীক করলে না কেনো?”৩৫ ৩৪ প্রাণ্তক্ত। « হায়াত্ুস সাহাবাহ। ২৯
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।