Karamatul Aulia
/ 137
📝 Text 📖 PDF

গা ৯ 0| এ টি 45০1 95311৯১৩ ০ 3 4৫ এ 21 প্রাক কথন আলহামদুলিল্লাহ! খানকায়ে আমীনিয়া-আসগরিয়া গবেষণা বিভাগ থেকে “কারামাতুল আউলিয়া” শিরোনামের এই গ্রন্থটি পাঙুলিপি আকারে প্রকাশ করতে সক্ষম হয়েছি। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে লেখক ইঞ্জিনিয়ার আজিজুল বারী ওলিআল্লাহদের কর্তৃক প্রকাশিক কারামতের বর্ণনা এ গ্রন্থে তুলে ধরেছেন। ওলিদের মাধ্যমে অতিস্বাভাবিক ঘটনা বা কারামত প্রকাশ হওয়ার ভূরি ভূরি প্রমাণ বিদ্যমান। ওলিদের কর্তৃক কারামত প্রকাশের ওপর বিশ্বাস রাখা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদাভুক্ত বিষয়। সুতরাং কারামত প্রকাশ হওয়ার সত্যতার ব্যাপারে কোনো সন্দেহ নেই। এ গ্রন্থ পাঠ করে বিভিন্নভাবে সকলে উপকৃত হবেন এটাই আশা। খাস করে সুলুকের রাস্তায় কেউ কেউ পাড়ি জমাতেও আগ্রহশীল হবেন- এটাও আমরা আশা করি। আল্লাহ তা*আলা আমাদের সবাইকে তাঁর সন্তুষ্টি অর্জনে সাহায্য করুন। আমীন। ফারুক আহমদ জকিগঞ্জী ০২ সেপ্টেম্বর ২০২১ ঈ।

— Page 3 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.