কারামাতুল আউলিয়া ইবনে মু'তী তাই করলেন। এরপর দেখা গেলো কূপের পানিই শুধু বাড়ে নি, পানির মধ্যে মিষ্টি স্বাদ অনুভূত হতে থাকে।৩০ ইয়াহইয়া ইবনে সাঈদ বর্ণনা করেন, হযরত উম্মে শারিক দাওসিয়াহ রাদিআল্লাহু আনহা যখন হিজরত করেন তখন তাঁর সঙ্গে এক ইয়াহুদি ছিলো। রোযা অবস্থায় সন্ধ্যা হলো। উম্মে শারিক ভীষণ পিপাসার্ত ছিলেন। তাঁর সাথে পানি ছিলো না। ইয়াহুদি ও তাঁর স্ত্রীর নিকট পানি ছিলো। ইয়াহুদি স্ত্রীকে কঠোরভাবে নির্দেশ দিলো, “খবরদার! উম্মে শারিককে এক ফোটাও পানি দেবে না।” প্রচণ্ড পিপাসাসহ উম্মে শারিক রাদ্বিআল্লাহু আনহা বিছানায় শুয়ে রইলেন। সামান্য তন্দ্রাবিভূত হওয়ার পরই তিনি লক্ষ করলেন এক বালতি পানি তাঁর বুকের উপর। সাথে একটি ব্যাগও আছে। তিনি পানি পান করে পিপাসা মেটালেন। এদিকে ইয়াহুদি রাগান্বিত হলো। স্ত্রীকে গালিগালাজ শুরু করে দিলো। উম্মে শারিক বললেন, “এই পানি তোমার স্ত্রী আমাকে দেন নি। আল্লাহর পক্ষ থেকে এসেছে।”৩১ হযরত উসমান ইবনে আফফান রাদিআল্লাহু আনহু উসমান ইবনে আফফান রাদ্বিআল্লাহু আনহুর নিকট এসে সালাম জানালাম। তিনি তখন খারিজীদের দ্বারা অবরুদ্ধ ছিলেন। আমাকে দেখে সালামের জবাব দিয়ে আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি আমার কক্ষের জানালা দিয়ে তাকিয়ে বললেন, “ওহে উসমান! তোমাকে এরা পরিবেষ্টন করে আছে?” আমি জবাব ৩০ প্রাণ্ক্ত। * হায়াতুস সাহাবাহ। ২৭
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।