Karamatul Aulia
/ ১৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কারামাতুল আউলিয়া হযরত উম্মে আইমান রাদিআল্লাহু আনহা হযরত উসমান ইবনে কাসিম বর্ণনা করেন, উম্মে আইমান রাদ্বিআল্লাহু আনহা যেদিন হিজরত করেন সেদিন তিনি রোজাদার ছিলেন। রুহা অঞ্গলের শেষে আসার পর ইফতারের সময় হলো। তিনি এতোই পিপাসার্ত ছিলেন যে, ভীষণ কষ্টে সময় কাটাচ্ছিলেন। হঠাৎ দেখা গেলো আকাশ থেকে একটি বালতি তাঁর সম্মুখে লটকে আছে। সাদা দড়িতে বাঁধা বালতির ভেতর পানি ছিলো। তিনি পিপাসা মিটিয়ে এই গায়েবি পানি পান করলেন। উম্মে আইমান রাদ্বিআল্লাহু আনহা বলেন, এ দিনের পর থেকে আমি আর কোনোদিন পিপাসা অনুভব করি নি।২৮ হুসাইন বিন আলী রাদিআল্লাহু আনহু হযরত আবু "আউন বর্ণনা করেন, একদা হযরত হুসাইন বিন আলী রাদ্বিআল্লাহু আনহু মদীনা মুনুওয়ারাহ থেকে মক্কা মুকাররমায় ভ্রমণে যাচ্ছিলেন। যাত্রাপথে ইবনে মু'্তী নামক এক ব্যক্তির সাথে সাক্ষাৎ ঘটে। মুস্তী একটি কূপ খনন করছিলেন। তিনি হযরত হুসাইন রাদ্বিআল্লাহু আনহুকে বললেন, “হযরত! এটা আমার নতুন কুপ। কয়েক দিন চলে গেলো আমি কূপ থেকে পানি উত্তোলনের চেষ্টায় আছি। বালতিতে সামান্য একটু উঠে মাত্র। আপনি দয়া করে দু'আ করুন, যাতেকরে বেশ পানি তুলতে পারি। হযরত হুসাইন রাদ্বিআল্লাহু আনহু বললেন, “কূপের কিছু পানি নিয়ে আসো।” হযরত হুসাইন রাদ্বিআল্লাহু আনহুর নিকট নির্দেশমতো পানি নিয়ে আসা হলো। তিনি বালতি থেকে কিছু পানি মুখে তুলে নিয়ে গড়গড়া করে আবার বালতিতে পানি রাখলেন। এরপর বললেন, “যান, এই পানি এবার কূপের মধ্যে ফেলে দিন।” ২৬

— পৃষ্ঠা ২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।