কারামাতৃল আউলিয়া দেখিয়ে আমার কওমকে ইসলামের প্রতি দাওয়াত দিতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু'আ করলেন, “হে আল্লাহ! তার জন্য একটি নিদর্শন সৃষ্টি করে দিন।” হযরত তুফাইল বলেন, আমি আমার লোকদের দিকে চলে যাই। আমার ছু'চোখের মধ্যখানে একটি উজ্জল বাতি আসলো। এটাই যে নিদর্শন তা বুঝতে পেরে আমি আল্লাহর দরবারে দু'আ করলাম, “হে আল্লাহ! এ আলোটি আমার মুখ থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাও।” সাথে সাথে উজ্জ্বল বাতিটি আমার চাবুকর হাতলে চলে গেলো। লোকজন এটি দেখে একে অন্যের দিকে ইশারা করে বলাবলি করতে লাগলো। আমার চাবুকের মাথায় এটি একটি ঝুলন্ত বাতির মতো দেখাতো।২ হযরত কা"ব রাদ্বিআল্লাহু আনহুর খাদিম বলেন, একদিন হযরত আমর ইবনে আবসাহ গবাদি পশু চরাতে গেলেন। বিকেল বেলা আমি তাঁকে দেখতে যাই। আমি দেখলাম তিনি ঘুমিয়ে আছেন এবং একখণ্ড মেঘ তাঁকে ছায়া দান করছে। তিনি সজাগ হওয়ার পরও মেঘখণ্ড আকাশে ভাসছিলো। তিনি আমাকে বললেন, “আমি যদি জানতে পারি যে, তুমি এ ব্যাপারটি কারো নিকট বলে দিয়েছো তুমি ও আমার মধ্যে ভালো কিছুই অবশিষ্ট থাকবে না।” হযরত কাব রাদ্বিআল্লাহু আনহুর খাদিম বলেন, “আল্লাহর কসম! তাঁর মৃত্যুর পূর্বে এ ব্যাপারটি কারোর নিকট বলি নি।”২৮ ২৭ প্রাণ্ডক্ত। ২ হায়াতুস সাহাবাহ। ২৫
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।