Karamatul Aulia
/ ১৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কারামাতৃল আউলিয়া সুফিয়ান ইবনে হারবাদ ও সাফওয়ান ইবনে উমাইয়া রাদিআল্লাহু আনহুমা ইবনে ওয়াহহাব বলেন, সুফিয়ান ইবনে হারবাদ ও সাফওয়ান ইবনে উমাইয়া একটি নেকড়ে বাঘ দেখলেন। বাঘটি এক বালককে আক্রমণ করে ধরতে চেয়েছিল। বালকটি দৌড় দিয়ে হারাম শরীফের ভেতরে ঢুকে গেলো। নেকড়ে বাঘ আর তাকে আক্রমণ করলো না। উভয় সাহাবী ব্যাপারটি দেখে অবাক হলেন। তাঁদের দিকে তাকিয়ে নেকড়ে বাঘ কথা বলা শুরু করলো। বললো, “এর চেয়েও আশ্চর্য বিষয় হচ্ছে এই: হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনা মুনুওয়ারায় আছেন। তিনি তোমাদের উভয়কে বেহেশতের দিকে পাড়ি জমাতে ডাক দিচ্ছেন আর তোমরা আগুনের দিকে যাচ্ছো।২ হযরত আবু রাইহানাহ রাদিআল্লাহু আনহু বনি সা'দ এর গোলাম অরওয়াতুল আনা বলেন, আবু রায়হানা নৌকাযোগে সাগর পাড়ি দিচ্ছিলেন। তিনি রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। তিনি দর্জি হিসেবে কাজ করতেন। নৌকা দিয়ে যাত্রার সময় তাঁর হাতের সুই সাগরে পড়ে যায়। তিনি দু'আ করলেন, “হে আল্লাহ! এই সুইটা আমার একান্ত প্রয়োজনীয় বস্ত। অনুগ্রহ করে এটি আপনি ফিরিয়ে দিন।” আশ্চর্যের ব্যাপার সুইটি পানির উপর ভেসে উঠলো। তিনি তা তুলে নিলেন।২২ হযরত আলা বিন হাজরামী রাদ্বিআল্লাহু আনহু হযরত আবু হুরাইরাহ রাদিআল্লাহু আনহু বলেন, “হযরত আস্লা বিন হাজরামীকে যখন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহরেইনে প্রেরণ ২ প্রাণুক্ত। ২ প্রার্ক্ত। ২১

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।