কারামাতুল আউলিয়া হযরত সাফিনাহ রাদিআল্লাহু আনহু ওয়াসাল্লামের খাদিম হযরত সাফিনাহ রাদ্বিআল্লাহু আনহু বলেন, আমি একদা নৌকাযোগে ভ্রমণে ছিলাম। একসময় নৌকাটি ভেঙ্গে গেলো। আমি একখণ্ড কাঠের ওপর কোনমতে ভাসতে থাকি। এক পর্যায়ে বড়ো একটি ঢেউ এসে আমাকে ছোট্ট একটি ঝোপের ভেতর ছুড়ে মারলো। সেখানে ছিলো একটি হিংস্র সিংহ। সে আমার দিকে এগিয়ে আসলো। মনে হলো এক্ষুণি খেয়ে ফেলবে। আমি সহাস করে বললাম, “হে বনের সিংহ! আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম।” একথা শুনে সিংহ আমাকে তার কাঁধে তুলে নিলো। এরপর একটি রাস্তার উপর রেখে আস্তে আস্তে ডাক দিয়ে চলে গেলো। বুঝতে পারলাম তার নিজের ভাষায় আমাকে বিদায় দিয়েছে।১» হযরত আউফ ইবনে মালিক রাদিআল্লাহু আনহু হযরত আউফ ইবনে মালিক রাদ্বিআল্লাহু আনহু বলেন, “একদিন বিকেল বেলা বারিহা চার্চে আমি ঘুমোচ্ছিলাম। সে যুগে চার্চটি মসজিদ হিসেবে ব্যবহৃত হতো। মানুষ ভেতরে যেয়ে নামায আদীয় করতেন। নামাযের আওয়াজ আমাকে জাগ্রত করে তুললো। দেখলাম একটি সিংহ আমার দিকে ধেয়ে আসছে। আমি আমার তলোয়ার হাতে দাঁড়িয়ে গেলাম। সিংহ কথাবলা শুরু করে দিল! বললো “অপেক্ষা করুন, আমাকে আপনার নিকট পাঠানো হয়েছে একটি বার্তাসহ। আমি তাকে জিজ্ঞেস করলাম, “এ বার্তা কে পাঠিয়েছন?” সে বললো, “আল্লাহ তা'আলা পাঠিয়েছেন। জেনে রাখুন, ইন্তিকালপ্রাপ্ত মুয়া"বিয়া হচ্ছেন বেহেশতের একজন।” সুফিয়ান।”২০ ১৯ প্রাণ্তক্ত। ২ হায়াতুস সাহাবাহ।
— পৃষ্ঠা ২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।