Karamatul Aulia
/ ১৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কারামাতুল আউলিয়া অভিযানে প্রেরণ করেন। তিনি ও তাঁর গন্তব্যস্থলের মাঝখানে একটি সাগর ছিলো। তিনি আল্লাহ তা'আলাকে তাঁর সর্বাধিক বড়ো নামে ইসমে আজম] ডাক দিলেন। এরপর সকল সৈন্যদেরকে নিয়ে পানির উপর দিয়ে হেটে ওপারে চলে গেলেন।১৬ (৩) আব্বাদ বিন বিশর ও উসাইদ বিন হুজাইর রাদিআল্লাহু আনহুমা: এক রাতে উভয় সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহ থেকে বেরিয়ে আসলেন। অন্ধকার রাতে হাঁটার সময় একজনের হাতের যষ্টির মাথা উজ্জ্বল হয়ে ওঠলো ও বাতির মতো তাঁদেরকে পথ দেখিয়ে দিল। (৪) সালমান ফারসি ও আবু দারদা রাদ্ধিআল্লাহু আনহুমা: একদিন উভয় সাহাবীর সামনে একটি বড়ো পাত্র ছিলো। হঠাৎ পাত্রটি আল্লাহর প্রশংসা করতে লাগলো। তাঁরা উভয়ে এই প্রশংসার বাক্যগুলো স্পষ্ট শুনতে পেলেন।১ হযরত খুবাইব রাদিআল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের সম্পর্কে জানতে গোয়েন্দা হিসেবে পাঠালেন। যে স্থানে হযরত খুবাইব রাদ্বিআল্লাহু আনহুকে যখম অবস্থায় বেঁধে রাখা হয়েছিল আমি সেখানে উপস্থিত হলাম। আমি কুরাইশ পাহারাদারের চোখ এড়িয়ে ভেতরে ঢুকে খুবাইব রাদিআল্লাহু আনহুকে বাঁধনমুক্ত করলাম। তিনি মৃতপ্রায় অবস্থায় মাটির ওপর পড়ে রইলেন। আমি কিছুদূর সরে পড়লাম। বেশ কিছুক্ষণ পরে ফিরে এসে দেখি তিনি সেখানে নেই। অনেক খোঁজাখুঁজি পরও তাঁর কোনো সন্ধান মিলে নি। আজ পর্যন্ত তাঁর লাশ পাওয়া যায় নি। মনে হলো মাটি তাঁকে তার ভেতরে নিয়ে গেছে।১৮ ** প্রাপ্তক্ত, পৃ. ৪০৯-৪১০। ৯ প্রাপ্তক্ত, পৃ. ৪১০। ১৮ হায়াতুস সাহাবাহ।

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।