আসহাবে কিরাম রাদিআল্লাহু আনহুম বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: “কতো লোক আছে যাদের চুল এলোমেলো, ধূলোবালিতে আবৃত, পরনে দু” টুকরো কাপড় ছাড়া আর কিছুই নয়, অজানা-অচেনা, যারা আল্লাহর নিকট আরজি পেশ করে এবং তা কবুল হয়ে যায়।” এখানে তিনি বলেন নি, এরা ঠিক কোন্ জিনিসটি আল্লাহর নিকট চায়।১*৩ হযরত সাহল বিন আবদুল্লাহ তুশতরী রাহমাতুল্লাহি আলাইহি বলেন: “যে কেউ সত্যিকার অর্থে এবং ইখলাসের সাথে চল্লিশ দিনের জন্য ছুনিয়া ত্যাগ করবে, সে কারামাত প্রদর্শন করতে সক্ষম হবে। যদি সে এতে ব্যর্থ হয় তাহলে বুঝতে হবে ছুনিয়া ত্যাগে সে আন্তরিক ছিলো না।” কেউ তাঁকে জিজ্ঞেস করলো, সে কিভাবে কারামত প্রদর্শন করবে? তিনি জবাব দিলেন: “সে যাকিছু চায়, যেভাবে চায় ও যেখান থেকে চায় তা নিতে পারবে।”১৪ (১) আবদুল্লাহ ইবনে উমর রাদিআল্লাহু আনহু: একদা তিনি এক ভ্রমণে ছিলেন। একদল লোককে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে দেখলেন। তারা একটি সিংহ দেখে ভয় পাচ্ছিলেন। তিনি সিংহকে রাস্তার উপর থেকে তাড়িয়ে দিতে দিতে বললেন: “আল্লাহ তাআলা মানুষকে ওসব বস্তর উপর ক্ষমতা দিয়েছেন যা সে ভয় করে। যদি সে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, তাহলে তার উপর কারো ক্ষমতা থাকবে না।” এটা একটি মশহুর বর্ণনা ।১৫ (২) হযরত আলী বিন হাদ্ধারামী রািআল্লাহ আনহু: একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী বিন হাদ্বারামী রাদ্বিআল্লাহু আনহুকে একটি »ও মাওলানা সৈয়দ মাহমুদুল হাসান অনুদিত ও খানকায়ে আমীনিয়া-আসগরিয়া থেকে প্রকাশিত (পাুলিপি) রিসালাতুল কুশাইরী, পৃ. ৪১০। ৯ প্রাগুক্ত, পৃ. ৪১০ ১» রিসালাতুল কুশাইরী, বঙ্গানুবাদ পৃ. ৪০৯। ১৮
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।