কারামাতুল আউলিয়া অন্য হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “মুমিনের আভ্যন্তরীণ দৃষ্টি সম্পর্কে সজাগ থেকো, কারণ সে আল্লাহ্র নূর দ্বারা দেখতে পায়।” (তিরমিযি- হাইসামী বলেন, এ হাদিস সহীহ) অপর এক হাদিসে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে কেউ স্বপ্নে আমাকে দেখে, সে সত্যিই আমাকেই দেখে। কারণ শয়তান আমার রূপ ধরতে পারে না। আর মুমিনের স্বপ্ন হচ্ছে নবৃওয়াতের ৪৬ ভাগের একভাগ।” (বুখারি-মুসলিম) সালাফে সালিহীনের বাণী ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেন: “জ্ঞান ও প্রজ্ঞা হচ্ছে একটি নূর। আল্লাহ যাকে ইচ্ছে এ নূর দ্বারা পথনির্দেশনা করেন। এতে খুব বেশি বিষয় জড়িত নয়।” ইমাম মালিক রাহিমাহুল্লাহ আরো বলেন: “জ্ঞানের মধ্যে বেশি বেশি বর্ণনা নয়- বরং জ্ঞান হচ্ছে একটি নূর, যা আল্লাহ তাআলা অনুগ্রহ করে বান্দার অন্তরে প্রোথিত করেন।”১ তাবেঈ হযরত তাবিদ বুনাই রাহিমাহুল্লাহ দু'আ করতেন, “হে আল্লাহ! আপনি আমাকে এ মর্যাদা দান করুন।” এদিনই বিকেলে তাঁর মৃত্যু হয়। আরেক তাবিঈ যেদিন কবরে রাখা হলো তখন আমি ও আরেকজন যার নাম হলো হুমাইদ তাবীল উপস্থিত ছিলাম। কবরে যখন আমরা পাথর বসাচ্ছিলাম তখন একটি পাথর কবরের ভেতর পড়ে গেলো। আমি স্পষ্ট দেখলাম হযরত বুনানী নামায পড়ছেন!”১২ ৯ তাফসিরে ইবনে কাছির, ৩:৫৫৫ ৯ এ ঘটনাটি বর্ণিত হয়েছে: মুসান্নাফে ইবনে আবি শাইবাহ ৮:৩১৭, বাইহাকি ৩:১৫৫ 7 ৩১৮৯, ইমাম আহমদ তাঁর কিতাব যুদ-এ, ইমাম জাহাবী তাঁর সিয়ারে ৫:২২২- সবাই এটি সহীহ হিসেবে সাব্যস্ত করেছেন। নোট: দুটি কারণে এটা একটি আকর্ষণীয় বর্ণনা। ১. তাবিঈন মৃত ব্যক্তিকে দেখতে পেরেছেন ও ২. মৃত ব্যক্তি নামায পড়ছেন, সে দৃশ্যও জীবিত ব্যক্তি দেখলেন। ১৬
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।