কারামাতুল আউলিয়া ১. খিজির আলাইহিসসালাম: যদিও তাঁকে কেউ কেউ নবী বলেছেন তথাপি তিনি যে আল্লাহর অনুগ্রতপ্রাপ্ত জ্ঞানবান ব্যক্তি ছিলেন এ ব্যাপারে কারো দ্বিমত নেই। মুসা আলাইহিসসালাম নবী হয়েও এ বিশেষ জ্ঞানের অধিকারী ছিলেন না। কালামুল্লাহর ১৮:৬৫ আয়াতে যে বর্ণনা এসেছে তার ওপর তাফসির করতে যেয়ে ইমাম বাগ্বভী রাহিমাহুল্লাহ লিখেছেন: “আল্লাহ তাঁকে (খিজির আ.) আভ্যন্তরীণ (বাতিন) জ্ঞান দান করেছিলেন ইলহামের মাধ্যমে।” আমরা এই আয়াতটি ইতোমধ্যে তরজমাসহ তুলে ধরেছি। ২. বিবি মরিয়ম আলাইহাসসালাম: তিনি ছিলেন সিদ্দীকা (দেখুন কুরআন ৪:৬৯ এবং ৫:৭৫)। তিনি অনেক কারামাতের অধিকারী ছিলেন। যেমন, গায়েবি খাবার গ্রহণ (কুরআন ৩:৩৭); পুরুষের স্পর্শ ছাড়াই শিশু (ঈসা আ.) জন্ম দিয়েছেন (কুরআন ৩:৪৭ ও ১৯:২০) এবং খেজুর পতিত হওয়া (কুরআন ১৯:২৫)। ৩. আসহাবে কাহাফ: এসব যুবক (কেউ কেউ বলেন তারা ছিলেন ৭ জন ও একটি কুকুর) নবী বা রাসূল ছিলেন না। অথচ তাদেরকে আল্লাহ তা"আলা ৩০৯ বছর গুহার ভেতর ঘুমন্তাবস্থায় জীবিত রেখে দিলেন। ৪. অন্যান্য দৃষ্টান্ত: নবী-রাসূল ছাড়া অনেকে এক ধরনের "ওহি" প্রাপ্তির কথাও কুরআনে বর্ণিত হয়েছে। যেমন বিবি মরিয়ম (১৯:২৫); মুসা ও হারুন আলাইহিমাসসালামের মাতা (২০:৩৮ ও ২৮:৭) এবং ঈসা আলাইহিসসালামের সাথীগণ (৫:১১১)। প্রায় সব তাফসিরবিদ এব্যাপারে একমত যে, উক্তসব ক্ষেত্রে “ওয়াহি” অর্থ “ইলহাম” ও “কাশফ'। এগুলো নবী-রাসূলদের প্রতি নাজিলকৃত ওয়াহি থেকে ভিন্ন। সুতরাং সাধারণ মানুষ “কাশফ” ও “কারামতের' অধিকারী হতে পারেন যদি আল্লাহর মর্জি হয়। আল্লাহ তা'আলা দান করতে চান তাকে তিনি দ্বীনের সর্বোচ্চ জ্ঞান দান করেন। আর আমি শুধু প্রচার করছি- আল্লাহই দান করেছেন।” (বুখারী-মুসলিম)
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।