Karamatul Aulia
/ ১৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কারামাতৃল আউলিয়া হযরতকে অবগত করলেন। এ সময় কোথেকে একটি সিংহ তাদের নিকটে হাজির হলো। শায়খ ফযল রাহিমাহুল্লাহ বললেন, “হে বণিক! এই সিংহের পিঠে আরোহণ করো।” তিনি সিংহকে বললেন, “এই বণিককে তার কাফেলার নিকট দিয়ে এসো।” বণিক সাহস করে সিংহের উপর আরোহণ করলেন। সিংহ তাকে নিয়ে সত্যিই তার কাফেলার নিকট পৌঁছুয়ে গেলো।১১৮ বর্ণিত আছে যে, হযরত আমির মিহদার রাহিমাহুল্লাহ একদা হজ্জের ভ্রমণে মক্কা মুকাররমায় গেলেন। তিনি সেখানে দীর্ঘ চল্লিশ দিন ছিলেন। এ দীর্ঘ সময় তিনি কিছুই খেলেন না। এমনকি এক ফোটা পানিও না। এ অবস্থায় থেকেও তিনি দুর্বল হলেন না। তিনি সবার মতো স্বাভাবিকভাবেই তাওয়াফ সাঈ ইত্যাদি করলেন। এমনকি প্রত্যেক দমে ১০০০ বার আল্লাহু লাতীফু ও আল্লাহু হাফিযু পাঠ করলেন প্রতিদিন। হযরত আমির মিহদার রাহিমাহুল্লাহ কারো প্রতি রাগান্বিত হলে সে লোকটি পীড়াগ্রস্থ হতো। তিনদিন পর সে আরোগ্য লাভ করতো। একব্যক্তি এ ব্যাপারে তাঁকে প্রশ্ন করলো, “আপনি কী আল্লাহকে ভয় করেন না?” তিনি বললেন, “দেখুন, আমার কারোর প্রতি কোনো ছুশমনি নেই। তবে আমার রাগ পেলে পেটের ভেতর আগুন জুলতে থাকে। যতক্ষণ এ ব্যক্তি তাওবাহ কিংবা অসুস্থ না হয়েছে ততক্ষণ এ আগ্তন জুলতে থাকে ।১৯ ১১৮ প্রাণ্ুক্ত। ৯৯ জামি” কারামাতুল আউলিয়া। ১৩৫

— পৃষ্ঠা ১৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।