Karamatul Aulia
/ ১৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কারামাতুল আউলিয়া তাইয়্যিব ইবনে ইসমাঈল জাহলী রাহিমাহুল্লাহ হযরত ইবনে ইসামাঈল জাহলী অন্ধ ছিলেন। তাঁর একজন খাদিম তাঁকে সমজিদ পর্যন্ত নিয়ে যেতেন। একদিন তিনি শায়খকে বললেন, “হে শায়খ! আপনার জুতো খুলুন।” তিনি জিজ্ঞেস করলেন, “কেনো?” জবাব আসলো, “এতে নাপাকি লেগে আছে।” একথা শুনে তিনি ভীষণভাবে মর্মাহত হলেন। হাত তুলে কেঁদে কেদে দু'আ করলেন। আল্লাহর কী কুদরত! সাথে সাথে তাঁর চোখ ছুটো ভালো হয়ে গেলো। তিনি আর অন্ধ রইলেন না।১১৬ একজন ইয়ামনী সুফি ও তাঁর গাধা আবি সাবরাতা নাখই বলেন, ইয়ামন থেকে এক সুফি-দরবেশ ভ্রমণে ছিলেন। অর্ধপথে এসে তাঁর গাধাটি মারা গেলো। সুফি সেখানে দাঁড়িয়ে ২ রাকাআত নামায আদায় করলেন। এরপর খুব আকুতি-মিনতি করে দুআ করলেন: “ওহ আল্লাহ! আমি তোমার রাস্তায় বের হয়েছি। একমাত্র তোমার সন্তুষ্টির জন্য এ মুজাহিদ অনুসন্ধানে আছে। আমি সাক্ষ্য দিচ্ছি যে, তুমিই মহাশক্তিধর একমাত্র সৃষ্টিকর্তা যিনি জীবন দান করতে সক্ষম। তুমি সক্ষম মৃতকে কবর থেকে জীবিত করতে এবং জীবিতকে মৃত করতে। আমি তোমার নিকট আবেদন জানাচ্ছি আমার গাধাকে জীবিত করে দাও।” আল্লাহর কী কুদরত! মৃত গাধাটি লাফ মেরে উঠে গেলো।১৭ হযরত ফযল ইবনে আহমাদ মুহীনী রাহিমাহুল্লাহ একদা এক বণিক তাঁর কাফেলার সাথীদের থেকে আলাদা হয়ে গেলেন। তিনি সাক্ষাৎ পেলেন হযরত ফযল ইবনে আহমদ মুহীনী রাহিমাহুল্লার সাথে। শায়খ বণিকের অবস্থা জানতে চাইলেন। বণিক তার কাফেলাকে হারিয়ে ফেলার ব্যাপারটি ৯» প্রাগক্ত। ১১৭ প্রাণ্তক্ত। ১৩৪

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।