কারামাতুল আউলিয়া একদিন হযরত আবছুল আজিজ ইবনে ইয়াহইয়া রাহিমাহুল্লাহ নিজের আবা খুলে মসজিদে অবস্থান করছিলেন। এক চোর এসে হযরতের আবাটি হাতে নিয়ে বের হতে চাইলো। কিন্তু পারলো না। মসজিদের দরোজা বন্ধ হয়ে গেছে। সে তাঁর আবা মেঝের ওপর রেখে দিলা। সাথে সাথে দরোজাও খুলে গেলো। চোর কয়েকবার এভাবে চেষ্টা চালালো। আবা হাতে থাকলে দরোজা বন্ধ- না হয় খোলা। অবশেষে শায়খ তাকে প্রশ্ন করলেন, “কী হয়েছে?” চোর সব কথা খুলে বললো। শায়খ বললেন, “আবা রেখে চলে যাও। এই আবার মালিক এটি পরনে রেখে অনেকদিন তাহাজ্জুদের নামায পড়েছেন। এ আবা কী করে তার মালিককে ফেলে অন্যত্র যেতে পারে?১১৪ শায়খ আবদুর রহমান রাহিমাহুল্লাহ কয়েকজন সাথীসহ হযরত হুদ আলাইহিসসালামের কবর জিয়ারতে গেলেন। হযরতের কয়েকজন সাথী কিছু খাবার তাঁর সামনে এনে দিলেন। তিনি খেলেন না। তারা বললেন, “এ খাবার হালাল- বিশেষভাবে আপনার জন্য তৈরি করা হয়েছে।” তিনি একটি সবুজ পাখির দিকে ইশারা করে বললেন, “এই সবুজ পাখি আমাকে বলেছে, এ খাবার সন্দেহযুক্ত। হয়তো বা এটি হালাল নয়।” এরপর সত্যিই জানা গেলো খাবারটি সন্দেহযুক্ত।১১৫ ১১৪ প্রাণ্ুক্ত। ৯৫ জামি” কারামাতুল আউলিয়া। ১৩৩
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।