কারামাতুল আউলিয়া কোনো একদিন হযরত সালমান রাহিমাহুল্লাহ কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে এক নারীর চিৎকার শুনলেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন, “তোমার কী হয়েছে?” মহিলা বললেন, “আমার সন্তান কূপে পড়ে গেছে।” শায়খ সালমান কূপের ভেতর হাত ঢুকালেন। সাথে সাথে কূপের পানি উপরে উঠে আসলো। সন্তানটিও ভেসে আসলো উপরে। তিনি তাকে উদ্ধার করলেন। ক্রন্দনরত মহিলার কোলে তার সন্তান ফিরে আসায় বার বার হযরতের প্রতি মহিলা কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।১০৮ একজন সুফি বর্ণনা করেন, আমি জুন নূরাইন রাহিমাহুল্লাহকে দেখেছি। একদিন দুব্যক্তি তাঁর সাথে সাক্ষাতে আসলো। এদের একজন ছিলো সৈনিক আর অপরজন সাধারণ ব্যক্তি। উভয়ে কথা কাটাকাটি করে শেষ পর্যন্ত হাতাহাতি-মারামারি করেছে। ফলে সৈনিকের এতটি দাঁত ভেঙ্গে যায়। সৈনিক সাধারণ ব্যক্তিকে ধরে নিয়ে যাচ্ছিলো বাদশাহের দরবারে। সে বিচার চায়। রাস্তায় কিছুলোক সৈনিককে উপদেশ দিলো, এঁ বাড়িতে হযরত জুন নূরাইন রাহিমাহুল্লাহ আছে। তুমি ওখানে গেলে উচিৎ বিচার পাবে। জুন নূরাইন রাহিমাহুল্লাহর সামনে আসতেই প্রথমে সৈনিকের দাঁতে মুখের থুথু লাগিয়ে বললেন, “নাও, তোমার দাঁত স্বস্থানে বসাও।” আশ্চর্ষের ব্যাপার, দাঁত আগের মতোই বসে গেলো। সুতরাং সৈনিক সন্তুষ্ট হলো এবং সাধারণ ব্যক্তির বিরুদ্ধে নালিশ তুলে নিলো।১০৯ ১০৮ প্রাণ্তক্ত। ৯৯ রওজাতুর রায়াহীন। ১৩০
— পৃষ্ঠা ১৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।