Karamatul Aulia
/ ১৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কারামাতুল আউলিয়া অন্য বর্ণনায় আছে, কাজী সাহেব বলেন, “প্রবেশ করার পর আমরা কিছুক্ষণ শায়খের কক্ষে বসে থাকি। এরপর বের হয়ে আসি। একব্যক্তি প্রশ্ন করলো, “আপনারা তাঁকে কিছুই জিজ্ঞেস করেন নি?” আমি বললাম, আল্লাহর কসম! সেখানে থাকাবস্থায় আমি দেখলাম হযরত ইয়ামনীর পাশেই রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন!”১০৫ তাঁর পূর্ণ নাম ছিলো আবু ফারজ আবদুর রাহমান ইবনে আবিল খায়র ইবনে জুবায়ের ইয়ামনী রাহিমাহুল্লাহ। তিনি যুগের এক বিখ্যাত ওলিআল্লাহ ছিলেন। একদা শায়খ আহমদ ইবনে জাস্দ হযরতের সঙ্গে সাক্ষাতে গেলেন। তিনি শায়খ ইয়ামনীকে বললেন, “এখন আপনার সর্বোচ্চ মাকামে ভ্রমণের সময় এসছে।” তিনি বলতে চেয়েছেন, মহান প্রভুর দরবারে চলে যাওয়ার সময় এসছে। কী আশ্চর্য! একথা শ্রবণ করার পরই শায়খ ইয়মনী ইন্তিকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।১০৬ আবদুল আজিজ ইবনে সালমান রাহিমাহুল্লাহ বর্ণিত আছে, যখনই হযরত আবদুল আজিজ ইবনে সালমান দুআ করতেন তখন জিনরা এসে ছু'আয় শরিক হতো।১০৭ ১৫ জামি” কারামাতুল আউলিয়া। ১০৬ প্রাণ্ুক্ত। ১৭ জামি” কারামাতুল আউলিয়া। ১২৯

— পৃষ্ঠা ১৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।