Karamatul Aulia
/ ১৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কারামাতৃল আউলিয়া কুরআন-সুনায় কাশফ ও ইলহাম প্রসঙ্গ তাসাওউফ তিনটি ভাগে বিভক্ত: ১. ইলম (সঠিক আমলের জ্ঞান), ২. আমল (জ্ঞানকে আমল দ্বারা অলঙ্কৃতকরণ) ও ৩. হাল (আধ্যাত্মিক স্তর - এটা হচ্ছে আধ্যাত্মিক আমলের ফলাফল- একে তরিকতের ফলও বলা যায়।) এ প্রসঙ্গে আমরা তৃতীয়টির উপর আলোকপাত করবো। হালের বিভিন্ন স্তর আছে। যেমন: কাশফ (আধ্যাত্মিক পর্দান্মোচন), ইলহাম (প্রভূপ্রদত্ত জ্ঞান), কারামত (অতিস্বাভাবিক ঘটনা ঘটানো), ইশকে ইলাহী (প্রভুর প্রতি প্রচণ্ড ভালোবাসা)। তাসাওউফের উদ্দেশ্যই হচ্ছে প্রভূপ্রেমে ডুবে যাওয়া। এটাই মূল লক্ষ্য। কাশফ, ইলহাম, কারামত- এগুলো মূলত চলার পথের জিনিসপত্র। কারোর ক্ষেত্রে এগুলো প্রকাশ পায়- অন্যদের ক্ষেত্রে প্রকাশ পায় না। তবে কুরআন ও হাদীসে এগুলো সম্পর্কে আলোচনা বিদ্যমান। কাশফ ও ইলহাম উভয়টি মূলত আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সরাসরি জ্ঞান। তবে নবী-রাসূল ও ওলিদের ক্ষেত্রে এগুলো কীভাবে আত্মপ্রকাশ করে তার মধ্যে পার্থক্য বিদ্যমান। পরিভাষাও ভিন্ন। নবী-রাসূলের ক্ষেত্রে যেসব অতিস্বাভাবিক ঘটনা ঘটে সেগুলোকে বলে “মু'জিযা”। অপরদিকে ওলিআল্লাহর মাধ্যমে যা অতিস্বাভাবিক ব্যাপার উন্মোচন হয় তাকে বলে “কাশফ” ও “ইলহাম”। নবী রাসূলগণ ওহির মাধ্যমেও বর্তমান, অতীত ও ভবিষ্যতের কোনো ঘটনা সম্পর্কে অবগত হতে পারেন। ইলহাম (অনুপ্রেরণা) আসতে পারে আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি। এবং এর সঙ্গে থাকতে পারে সাকিনা (প্রশান্তি)। ওহি (প্রকাশ) সর্বদাই পরিষ্কার, স্পষ্ট এবং সঠিক। অপরদিকে ইলহাম হতে পারে অস্পষ্ট এবং অপূর্ণ। এ কারণেই শায়খ আবুল হাসান শাদিলী রাহিমাহুল্লাহ বলেন, “কারোর আধ্যাত্মিক প্রকাশ যদি প্রতিষ্ঠিত শরীয়ত এবং কুরআন-হাদিসের পরিপন্থী হয়, তখন এ কাশফ-ইলহামকে উপেক্ষা করতে হবে। একে আমলে নেওয়া বৈধ নয়।”

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।