কারামাতৃল আউলিয়া জুমুআ নামাযের পূর্বে একব্যক্তি হযরত তুসতারী রাহিমাহুল্লাহর নিকট আসলো। শায়খের কক্ষে ঢুকে এক বিরাট আকারের সাপ তার চোখে পড়লো। ভয়ে সে থমকে দাঁড়ালো। হযরত তুসতারী বললেন, “প্রবেশ করো! সত্যিকার ঈমানদার আল্লাহ ছাড়া আর কোনো কিছু ভয় করতে পারে না।” এরপর জিজ্ঞেস করলেন, “জুমুআর নামায কোথায় পড়বে?” লোকটি জবাব দিলো, “এখান থেকে মসজিদের দূরত্ব একদিনের ভ্রমণপথ!” শায়খ লোকটির হাতে ধরে চোখ বুজলেন। এরপর চোখ খুললেন- তাঁরা উভয়ে সেই দূরবর্তী মসজিদে এসে হাজির হয়ে গেলেন। নামায শেষে মুসল্লিরা বের হয়ে যাওয়ার সময় হযরত তুসতারী রাহিমাহুল্লাহ মন্তব্য করলেন, “এরা সবাই পাঠ করে- লা-ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু খুব অল্প জনই এ ব্যাপারে আন্তরিক।”১০৪ আৰু মুহাম্মদ তালহা ইয়ামনী রাহিমাহুল্লাহ এটা সবার জানা ছিলো যে, শায়খ ইয়ামনী সজাগ অবস্থায় নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। একদল লোক এ ব্যাপারে সন্দেহ পোষণ করতো। তারা কাজী সাহেবের সাথেও কথা বলেছে। অবশেষে তারা একমত হলো যে, শায়খ ইয়ামনীর সঙ্গে সাক্ষাৎ করবে। তারা যখন শায়খের হুজরায় প্রবেশ করলো তখন শায়খ একে একে সবার নাম বলে দিলেন। এরপর বললেন, “আপনারা এখনও বিশ্বাস করছেন না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সজাগ অবস্থায় দেখেছি।” লোকজন একথা শুনে অবাক হলো কারণ, তাদের কাউকে তিনি চিনতেন না। তারা কিসের জন্য সাক্ষাতে এসেছে তা-ও তিনি জানতেন না। অথচ তিনি সবকিছু বলে দিচ্ছেন। সবাই সামনে এগিয়ে শায়খের কপালে চুমো খেলো। হযরতের নিকট মাফ চাইলো। এরপর চলে গেলো। ১২৮
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।