কারামাতৃল আউলিয়া তার সম্মুখে এসে হাজির হতো। তিনি যেগুলো খেতে চাইতেন সেগুলো নিয়ে যেতেন।১১ জুমুআতুল হামুরী রাহিমাহাল্লাহ জুমুআতুল হামুরী রাহিমাহুল্লাহ তখন বৃদ্ধ বয়সে পদার্পণ করেছেন। একদিন তিনি মিনারে উঠে আযান দিয়ে নেমে আসলেন। মসজিদের নিকটে এক খিস্টানের সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘটলো। খিষ্টান প্রশ্ন করলো, “তোমাদের মসজিদগুলোর এই অবস্থা কেনো? আমাদের চার্চপগ্তলো দীর্ঘদিন অক্ষত অবস্থায় দাঁড়িয়ে থাকে। অথচ তোমাদের মসজিদগুলো কিছুদিন পরেই বুড়ো ও নড়বড়ে হয়ে পড়ে?” শায়খ হামুরী জবাবে বললেন, “যখনই আমাদের কেউ “আল্লাহু আকবার!” ধ্বনি তুলে তখন আশপাশের পাহাড়গুলোও কেঁপে ওঠে।” একথা শুনে খিস্টান ভীষণভাবে ভয় পেলো। মাত্র তিনদিন পর সে মৃত্যুমুখে পতিত হলো।১০২ হুসাইন আল মাজযুলা রাহিমাহুল্লাহ হযরত মাজযূলা রাহিমাহুল্লাহ যখনই পিপাসার্ত হতেন তখনই চলে যেতেন কূপের নিকট এবং বলতেন, “হে কূপ! হুসাইন পিপাসার্ত”। দেখা যেতো কুপের পানি উপরে উঠে হযরতের মুখ বারবর ভরে গেছে। তিনি ভালোকরে পানি পান করার পর পানির স্তর আগের অবস্থায় নেমে যেতো।১৩ ১১ জামি” কারামাতুল আউলিয়া। ১০২ প্রাণ্ুক্ত। ১৮৩ জামি” কারামাতুল আউলিয়া। ১২৭
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।