Karamatul Aulia
/ ১৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কারামাতৃল আউলিয়া একখানা পত্র লিখলেন। মদীনার যাত্রীদেরকে অনুরোধ জানালেন, “এই পত্রখানা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে রেখে দেবেন। কাত্তানী রাহিমাহুল্লাহর পত্রবাহক বন্ধু যথাস্থনে পত্রটি রাখলেন। এ রাতেই আবু জাফর রাহিমাহুল্লাহ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। হুজুর বললেন, “আমরা তোমার চিঠি পেয়েছি। তোমার অপারগতা জেনেছি। আমরা তোমার ক্ষমা প্রার্থনা কবুল করেছি।”৯৮ খাইরুন নাসসাজ রাহিমাহুল্লাহ হযরত খাইরুন নাসসাজ রাহিমাহুল্লাহর মৃত্যুক্ষণ ঘনিয়ে আসলে পরে তিনি কক্ষের এক কোণের দিকে তাকিয়ে বললেন, “একটু অপেক্ষা করো। তোমার নির্দেশ তুমি পালন করবে ঠিকই। আমারও একটি কাজ রয়ে গেছে।” তিনি অযুর জন্য পানি চাইলেন। অযু সেরে দু'রাকাআত নামায আদায় করে বিছানায় শুয়ে চোখ বন্ধ করলেন। এরপর কালিমা শাহাদাত উচ্চারণ করে চলে গেলেন চিরতরে। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। হযরত দাইলামী বলেন, আমি দেখেছি তাঁর নিকট একজন মহিলা এসে রুমাল চাইলেন। তিনি রুমাল দিলেন। মহিলা জিজ্ঞেস করলেন, “এটার দাম কতো?' তিনি বললেন, “ছুই দিরহাম"। মহিলা বললেন, “এখন আমার নিকট ২ দিরহাম নেই। আমি আগামীকাল এসে এ টাকা পরিশোধ করবো।” হযরত বললেন, কাল এসে যদি আমাকে না পাও তাহলে এ ছুই দিরহাম দজলা নদীতে ফেলে দেবে। আমি এগুলো সেখান থেকে সংগ্রহ করবো!” মহিলা অবাক হয়ে প্রশ্ন করলেন, “আপনি কীভাবে নদীগর্ভ থেকে দিরহামগ্ুলো তুলে আনবেন? তিনি জবাব দিলেন, “এ ব্যাপারে তোমার মাথা ঘামাবার কিছু নেই। শুধুমাত্র যা বলেছি তা-ই করো।' ৯৮ প্রাণ্ুক্ত। ১২৫

— পৃষ্ঠা ১২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।