কারামাতুল আউলিয়া একদা এক মহিলা হযরত আবদুর রহমান সাকাফ রাহিমানুল্লাহকে আমন্ত্রণ করলেন। হুজুর খুব অল্প খাবার খেলেন। এরপর বমি করে সবকিছু ফেলে দিলেন। তিনি খাবারের দিকে তাকিয়ে বললেন, “এগুলো চুরির খাবার!”। মহিলা স্বীকার করলেন, তার স্বামীর কাছ থেকে চুরি করে টাকা এনে এই খাবার জোগাড় করেছেন।৯৩ মুহাম্মদ মৌলা দাওয়াইলা রাহিমাহুল্লাহ হযরত দাওয়াইলা রাহিমাহুল্লাহর এক মেয়েসন্তান ছিলেন। কেনো একদিন মেয়েটি উটের পিঠ থেকে শক্ত মাটির ওপর পড়ে গেলেন। এ সময় মেয়ের পিতা দাওয়াইলাই রাহিমাহুল্লাহ শহরে ছিলেন। হযরতের সাথীরা লক্ষ করলো তিনি যেনো কিছু একটা ধরে নিলেন। তারা বললো, আপনি এরূপ করলেন কেনো? তিনি বললেন, আমার মেয়ে উলুবিয়া এইমাত্র একটি উটের পিঠ থেকে মাটিতে পড়ে গেলো। আমি তাকে ধরলাম, যাতে সে শক্ত মাটিতে পড়ে ভীষণ ব্যথা না পায়। পরবর্তীতে জানা গেলো উলুবিয়া মাটিতে পড়লেও ব্যথা পান নি। মেয়েটি বললেন, “আমার হুশ ছিলো না। পড়ার সময় দেখলাম আমার পিতা আমাকে ধরে আস্তে আস্তে মাটির ওপর রাখলেন।”৯৪ ইউসুফ ইয়ামনী রাহিমাহুল্লাহ মুহাম্মদ ইবনে আলী ইউসুফ আশকাল ইয়ামনী রাহমাতুল্লাহি আলাইহি বড় মাপের একজন ওলিআল্লাহ ছিলেন। সমসাময়িক ওলি আবু বকর ক্লাস বলেন, আমি একদিন হযরতকে আবদার জানালাম, আপনার একটি কারামত দেখতে ৯৩ প্রাণ্ক্ত। ৯ প্রাণ্ডক্ত।
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।