Karamatul Aulia
/ ১৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কারামাতুল আউলিয়া মুহাম্মদ শামসুদ্দিন হানাফী রাহিমাহুল্লাহ পাশ দিয়ে যাত্রা করতেন। স্বভাবতই তিনি কবরস্থানের মুর্দাদের উদ্দেশ্য করে বলতেন, “আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরী”। কবরবাসীদের পক্ষ থেকে সালামের জবাবও আসতো, “ওয়া আলাইকুমুস সালাম ইয়া শায়খ!”। তাঁর আরেকটি কারামত ছিলো এই: যখনই তিনি কোনো বন্য ঘোড়ার পিঠে হাত রাখতেন, তখনই সেটি গৃহপালিত ঘোড়ার মতো স্থির হয়ে যেতো। এরপর থেকে কখনো তার আরোহীদের কষ্ট দিতো না।৯১ আবদুর রহমান ওয়াকী রাহিমাহুল্লাহ তাঁর পূর্ণ নাম ছিলো মুহাদ্দ ইবনে আহমদ আবদুর রহমান ওয়াকী রাহিমাহুল্লাহ। তাঁর একটি লেবুর গাছ ছিলো। প্রতি মৌসুমে এতে ১০০০ লেবু ধরতো। তিনি লেবুগুলো বিক্রি করে যা পেতেন তা দিয়ে পারিবারের খরচপাতি আঞ্জাম দিতেন। এক রাতে একদল লোক লেবু গাছের নিকট দিয়ে কোথাও যাচ্ছিলেন। তারা গছের ডাল ভেঙ্গে দিলেন। যখন তারা ফেরত যাচ্ছিলো তখন সবাই অন্ধ হয়ে গেলেন। তারা কোনদিকে কোথায় যাচ্ছিলেন বুঝতেই পারছিলেন না। এদিকে শায়খ ওয়াকী তাদের নিকট আসলেন। তারা হযরতের নিকট মাফ চাইলো। হযরত মাফ করে দিলেন। তাদের সবার চক্ষু ভালো হয়ে গেলো। তারা এটাও প্রতিশ্রুতি দিলেন আর কোনোদিন লেবুর গাছের নিকটেও যাবেন না।৯২ ৯১ প্রাণ্ডক্ত। ৯ জামি” কারামাতুল আউলিয়া। ১২১

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।