Karamatul Aulia
/ ১৩৭
📝 লেখা 📖 পিডিএফ

কারামাতুল আউলিয়া হযরত আবদুল্লাহ ইবনে উত্তাজ আযম রাহিমাহুল্লাহ হযরত আযম রাহিমাহুল্লাহ ফাতিমা নাম্নী এক বোন ছিলেন। তার একটি গাভি ছিলো। শহরের শাসক একদিন তার এ গাভিটি নিয়ে গেলেন। শায়খ আযম এ দুঃসংবাদ শুনে যেখানে গাভি রাখা ছিলো সেখানে চলে গেলেন। তিনি কক্ষের দেওয়ালের নিকট দাঁড়িয়ে কী একটা পাঠ করলেন। সাথে সাথে দেওয়ালটি ধ্বসে পড়ে গেলো। গাভিটি তখন ফাতিমার নিকট ফিরে আসলো।৮* এই ওলির পুরো নাম ছিলো আবি আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইয়াহইয়া খাওনাস আবি শায়বা হাজরামী রাহিমাহুল্লাহ। শায়খ হাজরামী শরীয়তের ওপর বড়ো আলিম ছিলেন। তিনি যুগের এক বিশিষ্ট উত্তাদ ছিলেন। অনেক ছাত্র তাঁর দরসে উপস্থিত থেকে বিশেষভাবে উপকৃত হয়েছেন। জুনদি নামক এক ব্যক্তি বর্ণনা করেন, হযতের একজন ছাত্র একদা আমাকে বললেন, তাঁর দারসে যোগ দিতে। সুতরাং আমি তাঁর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে যাত্রা করলাম। আমি যখন মসজিদের দরোজার সামনে হাজির হই তখন আমি হযরতের ছাত্রদের কথাবার্তার শব্দ শ্রবণ করলাম। আমি মনে করলাম, এরাও বুঝি তাঁর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে এসছেন। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম। যখন লোকজনের কথাবার্তা কিছু কমে আসলো তখন মৃদু কাশি দিলাম যাতেকরে আমার উপস্থিতি সবার নিকট অনুভূত হয়। শায়খ দরোজার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, “ওখানে কে?” তিনি মসজিদে প্রবেশ হতে আমাকে ইশারা করলেন। কিন্তু কী আশ্চর্য মসজিদের ভেতর আর কেউ ছিলেন না! আমি সালাম কালাম শেষে জিজ্ঞেস করলাম, “হযরত! এইমাত্র শুনছিলাম আপনার সঙ্গে অনেক লোক কথাবার্তা করছে। এরা কোথায় ৮" প্রারুক্ত। ১১৯

— পৃষ্ঠা ১২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।