কারামাতৃল আউলিয়া দল চিহ্নিত আল্লাহর বান্দাদের সঙ্গে মিশে থাকেন। পৃথিবীর প্রত্যেক দেশে আবদাল আছেন। একের পর এক আবদাল বহাল থাকেন। আওতাদের সংখ্যা ৪। এদের একজন আছেন সিরিয়ায়, একজন ইয়ামনে, একজন পূর্বে আর একজন পশ্চিমে। কুতুব পৃথিবীর চারটে দিঘন্তে ভ্রমণ করেন- ঠিক যেভাবে তারকারাজি পূর্ব থেকে পশ্চিমে যায়। কুতুবদের অবস্থা সাধারণ মানুষ থেকে আড়ালে থাকে। তাঁর অবস্থা এমন যে, একই সময় তিনি জ্ঞানবান ও অজ্ঞ, বুদ্ধিহীন ও বুদ্ধিমান, কাছে ও দূরে, ভদ্র ও কর্কষ, নিরাপদ ও বিপজ্জনক। এককথায়, সাধারণ মানুষের নিকট তিনি ইতিবাচক ও নেতিবাচক গুণাবলীর অধিকারী মনে হয়। আওতাদদের হাল শুধুমাত্র বিশেষ একদল লোকের নিকট প্রকাশ পায়। আবদালদের হাল বিশেষ বুজুর্গ ও মা”রিফাতপন্থীদের নিকট ধরা পড়ে। নূকাবা ও নুজাবাদের হাল সাধারণ্যের ধরা-ছোঁয়ার বাইরে। তবে তাঁরা একে অন্যকে জানেন- চিনেন। সালিহীনদের হাল সবাই অবগত হয়। ...” উক্ত বর্ণনা ইবনে হাজর মক্কী হাইসামী রাহিমাহুল্লাহ তাঁর ফাতওয়া হাদিসিয়ায় (পৃ. ৩২২-৩২৩) উল্লেখ করেছেন। এছাড়া ইবনে আবিদীন হানাফি রাহিমাহুল্লাহ তাঁর ইযাবাতাল গউস কিতাবে উল্লেখ করেছেন। ইবনে আবিদীন হানাফি রাহিমাহুল্লাহ প্রথমে ইবনে হাজার আসকলানী রাহিমাহুল্লাহ উদ্ধৃতি তুলে ধরেছেন তাঁর ফাতওয়ায়: “আবদাল সম্পর্কে বহু বর্ণনা বিদ্যমান। এদের অনেকটাই সহিহ। কিছু আছে জঈফ। আর কুতুব সম্পর্কে পরবর্তী (আসার) বর্ণনা পাওয়া যায়। আর গউস সম্বন্ধে কোনো প্রতিষ্ঠিত বর্ণনা পাওয়া যায় না।” এ উদ্ধৃতি শেষে তিনি (ইবনে আবিদীন) বলেন: “আমরা এখন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর উদ্ধৃতি তুলে ধরছি 'গউস" মানে “কুতুব” হওয়া সম্পর্কে। তিনি বলেন, ব্যাপার হলো গউস সম্পর্কে এতো বেশি জানাজানি হয়ে গেছে যে, এটা সত্য হওয়ার মধ্যে কোনো সন্দেহ নেই।” ১১
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।